এক্সপ্লোর

Abir Chatterjee: দীর্ঘদিন পরে ছোটপর্দায় আবির, অভিনয় করবেন নিজের চরিত্রেই

Actor Abir Chatterjee: ‘বহ্নিশিখা’ বা ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে আবিরকে। তাঁর অভিনয়ের জগতে পা রাখা ছোটপর্দার হাত ধরেই

কলকাতা: সিনেমা নয়, দীর্ঘদিন পরে ধারাবাহিকে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) -কে। তাহলে কি বড়পর্দা ছেড়ে পাকাপাকিভাবে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা? বিষয়টা ঠিক তা নয়। ১ সপ্তাহের জন্য, বিশেষ কিছু এপিসোডে দেখা যাবে অভিনেতাকে। গল্পের নায়কের বন্ধুর চরিত্রে দেখা যাবে আবিরকে। 

‘বহ্নিশিখা’ বা ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে আবিরকে। তাঁর অভিনয়ের জগতে পা রাখা ছোটপর্দার হাত ধরেই। তিনি ধারাবাহিকেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০০৯ সালে প্রথম ‘ক্রশ কানেকশন’-এর হাত ধরে বড়পর্দায় পা রেখেছিলেন আবির। তারপরে অবশ্য ঘুরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবি, অন্যরকম চরিত্রে তিনি মন জয় করছেন দর্শকদের। 

যে ধারাবাহিকে আবির অভিনয় করছেন, সেটি দেখা যাবে সান বাংলা (Sun Bangla) চ্যানেলে। নির্মাতারা 'বিনোদনের মহা পার্বণ' নাম দিয়েই আয়োজন করা হয়েছে বিভিন্ন চমকের। জনপ্রিয় ধারাবাহিক 'সাথী' (Sathi)-তে অভিনয় করতে দেখা যাবে আবিরকে। 'সাথী'-র নায়ক ওম তথা ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়র এবং বিশেষ বন্ধুর চরিত্রে অভিনয় করবেন তিনি। 

গল্প অনুযায়ী, ওমের কলেজের সিনিয়র এবং বিশেষ বন্ধু অভিনেতা আবির চট্টোপাধ্যায় হোলি উপলক্ষে একটা পার্টির আয়োজন করেন কলকাতার কাছেই একটা রিসর্টে। সান্যাল পরিবারের সকলেই সেখানে আমন্ত্রিত। মেঘার পরামর্শ মত ওম ঠিক করে আগের বার বোলপুরে গিয়ে যা যা হয়েছিল এইবার সেই সব ঘটনার পুনরায় অভিনয় করে বৃষ্টির (অনুমিতা দত্ত) স্মৃতি ফেরানোর চেষ্টা করা হবে। এই রিসর্টে আসার পরে হোলির অনুষ্ঠানের মধ্যে এবং তার পরেও একাধিক বার বৃষ্টিকে মারার চেষ্টা করে অজ্ঞাত কোন আততায়ী। শেষবার বৃষ্টিকে বাঁচানোর জন্য আবির আর আততায়ী মুখোমুখি। তার পরের গল্প দেখা যাবে ধারাবাহিকে।

আরও পড়ুন: Satish Kaushik Funeral: অন্তিম যাত্রায় পরিচালক সতীশ কৌশিক, প্রিয় অভিনেতাকে বিদায় জানালেন রণবীর কাপুর

মজার বিষয়, এই গল্পে আবির চট্টোপাধ্যায় অভিনয় করবেন নিজের ভূমিকাতেই। এমনকি তাঁর নামও বদলানো হয়নি। ১৩ থেকে ১৯ তারিখের মধ্যে সান বাংলায় সাথীর যে এপিসোডগুলি সম্প্রচারিত হবে সেখানে দেখা যাবে আবিরকে।

প্রসঙ্গত, গরমের ছুটিতেই মুক্তি পাবে আবিরের নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। আবিরের বিপরীতে প্রথমবার দেখা যাবে ঋতাভরী চট্টোপাধ্যায় (Ritabhari Chatterjee)-কে। তাঁর উত্থানও ধারাবাহিকের হাত ধরেই।

সেরা শিরোনাম

Tollywood News: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
Ramayana OTT release: আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget