এক্সপ্লোর

Abir Chatterjee Exclusive: 'ছোটবেলায় থিয়েটার দেখা মানেই খেলার সময় নষ্ট', এবার সেই নাটকের মঞ্চেই খুনি ধরবেন আবীর!

Byomkesh Hatyamancha Exclusive: 'এবার মানুষ যেমন সম্পূর্ণভাবে ব্যোমকেশের স্বাদ পাবেন, তেমনই বজায় থাকবে গল্পের উত্তেজনাও। দর্শক শেষপর্যন্ত ব্যোমকেশের মুখ থেকেই প্রথম জানবেন খুনি কে।'

কলকাতা: প্রথম নয়, ব্যোমকেশের সঙ্গে তিনি আত্মস্থ হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তবে ব্যোমকেশের নতুন এই সিনেমা একটু আলাদা। কারণ? যে গল্পকে শেষ করে যেতে পারেননি ব্যোমকেশের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সেই খুনিকেই পর্দায় খুঁজে বের করবেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

অসমাপ্ত গল্পকে সমাপ্ত করাই কী 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-র এক্স ফ্যাক্টর? এবিপি লাইভকে (ABP Live)-কে আবীর বলছেন, 'এর আগে যতবারই ব্যোমকেশ পর্দায় এসেছে, মানুষ জানতেন খুনি কে। কারণ, বাঙালি ব্যোমকেশ পড়েই বড় হয়েছে। কিন্তু এবার মানুষ যেমন সম্পূর্ণভাবে ব্যোমকেশের স্বাদ পাবেন, তেমনই বজায় থাকবে গল্পের উত্তেজনাও। দর্শক শেষপর্যন্ত ব্যোমকেশের মুখ থেকেই প্রথম জানবেন খুনি কে। তবে হ্যাঁ, আমরা জানি বাঙালির কাছে ব্যোমকেশ কতটা গুরুত্বপূর্ণ। সেটাকে পর্দায় তুলে ধরতে গিয়ে সামান্য পরিবর্তন করেছি বটে, কিন্তু খুব বেশি স্বাধীনতা নিই নি।'

কেবল গল্প নয়, এবার বদলে গিয়েছে ব্যোমকেশের অজিতও। 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-তে অজিতের ভূমিকায় অভিনয় করছেন সুহোত্র মুখোপাধ্যায়। প্রথম ছবিতেই অজিত-ব্যোমকেশের বন্ধুত্বের সেই চেনা রসায়ন সুহোত্রর সঙ্গে ফুটিয়ে তুলতে সমস্যা হয়েছিল? আবীর বলছেন, 'এই ছবিটা করার আগে সুহোত্রর সঙ্গে আলাপ পর্যন্ত ছিল না। আর গল্প অনুযায়ী, তখন ব্যোমকেশ আর অজিতের কিছুটা বয়স হয়েছে। দুজনে একই সংসারে থাকছে দীর্ঘদিন। মাঝে মাঝে কথা না বলেই বুঝে নেওয়া যায় এমন বোঝাপড়া। আর অজিত আর ব্যোমকেশের বোঝাপড়া, বিশ্বাস, ভরসাই তো গল্পের প্রাণ। একটু কঠিন তো ছিল অবশ্যই। তাই সুহোত্রর সঙ্গে প্রথমদিন শ্যুটিং থেকেই সেই সুরটা বেঁধে নিয়েছিলাম। আমি শুনেছিলাম সুহোত্র ভালো অভিনেতা। ওর সঙ্গে অভিনয় করে আরাম পেলাম।'

আরও পড়ুন: 'Akash Ongshoto Meghla' Release Date: বড়পর্দায় রাহুল-রুদ্রনীল আবার একসঙ্গে, 'আকাশ অংশত মেঘলা' মুক্তি পাচ্ছে ৫ অগাস্ট

এই গল্পের একটা বড় অংশ নাট্যমঞ্চে। নাটক চলতে চলতে একেবারে ব্যোমকেশের চোখের সামনে খুন হয়। ছোটবেলা থেকে নাটকের পরিবেশে বড় হয়েছে আবীর। এই ছবি কী তাঁকে নস্ট্যালজিয়া ফিরিয়ে দিল? হাসতে হাসতে আবীর বললেন, 'ছোটবেলায় অনেক থিয়েটার দেখেছি বটে, কিন্তু আমার কাছে সেটা তেমন পছন্দের ছিল না। কারণ সন্ধেবেলা থিয়েটার দেখতে হলে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হত বিকেলেই। ফলে আমার খেলার সময় নষ্ট হত। মনে হত, খেলা নষ্ট করে অন্ধকার হলে ৩ ঘণ্টা বসে থাকাটা কী খুব প্রয়োজন! বড় হয়ে অবশ্য মঞ্চে বহুবার অভিনয় করেছি আমি।'

এই গল্পের অন্যতম বিষয় বাণিজ্যিক থিয়েটার। আবীর বলছেন, 'এই ছবিতে খুব সুন্দরভাবে সেই সময়ের থিয়েটারে বাণিজ্যিক প্রভাব, পারিপার্শ্বিক পরিস্থিতি, সংস্কৃতির অবক্ষয় সবকিছু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কলকাতাকে দেখানো হয়েছে একটা টালমাটাল পরিস্থিতিতে। ব্যোমকেশের বাইরে গিয়ে এই ছবি সময়ের দলিল হয়েও থাকবে। আর এই প্রথম ব্যোমকেশের ছবি কলকাতায় শ্যুটিং হল, এর আগের প্রতিটা ব্যোমকেশই ট্যাভেলগ।'

'ব্যোমকেশ হত্যামঞ্চ'-র হাত ধরে প্রথমবার ব্যোমকেশ সিরিজে অভিনয় করলেন পাওলি। আবীর বলছেন, 'পাওলির সঙ্গে দীর্ঘদিন অভিনয় করছি। তবে ব্যোমকেশ পরিবারে ও নতুন সদস্য। ওকে নিয়ে আমি গর্বিত। যেভাবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে ও কাজ করে যাচ্ছে যা প্রশংসার যোগ্য। এই ব্যোমকেশে এতজন বন্ধু একসঙ্গে কাজ করলাম, যেন পুর্নমিলন উৎসব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget