এক্সপ্লোর

ABP Ananda Exclusive: তাঁর গানেই লিপ দিয়েছিলেন দিলীপ কুমার, 'সাগিনা'র জন্মদিনে স্মৃতিচারণ অনুপ ঘোষালের

'ছোটি সি পঞ্ছী ছোট্ট ঠোঁটে রে, মিষ্টি ফুলের মধু লুটে রে'। এই গানটি আজ থেকে একান্ন বছর আগেও যতটা জনপ্রিয় ছিল, আজও রয়েছে ঠিক ততটাই। এখনও বহু মানুষ গানটি শোনেন এবং গুনগুনিয়ে গান।

কলকাতা: দিলীপ কুমার (Dilip Kumar)। যতদিন এদেশে সিনেমা থাকবে, ততদিন শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে এই নামটা। আজ ১১ ডিসেম্বর। বহু বছর ধরে সিনেমাপ্রিয় দেশবাসী আজকের দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে। কিন্তু ২০২১-এর ১১ ডিসেম্বর একেবারে অন্যরকম। দিলীপ কুমারের জন্মদিন (Dilip Kumar Birth Anniversary) অথচ সেই মানুষটাই আজ আর এই পৃথিবীটায় নেই। কিন্তু রয়ে গিয়েছে তাঁর অভিনয়। তাঁর ম্যানারিজম। শুধু হিন্দি ছবির কথাই কেন। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল তাঁর বাংলা ছবি 'সাগিনা মাহাতো' (Sagina Mahato)। উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক আন্দোলনের পটভূমিকায় তৈরি ছবিতে স্ত্রী সায়রা বানুকে নিয়েই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার। অত্যন্ত প্রশংসিত হয়েছিল তপন সিনহার পরিচালনায় সেই ছবি। এই ছবির জনপ্রিয়তার জন্য পরবর্তীকালে ১৯৭৪ সালে বলিউডে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি 'সাগিনা'। শুধু ছবির বিষয়বস্তু কিংবা দিলীপ কুমার সায়রা বানুর (Saira Banu) অভিনয়ই নয়, এই ছবির গানে দুলে উঠেছিল আপামর বাঙালি তথা ভারতবাসী।

আরও পড়ুন - Dilip Kumar 99th Birth Anniversary: প্রথমবার জন্মদিনে নেই দিলীপ কুমার, প্রিয় 'জান'কে আবেগঘন বার্তায় শুভেচ্ছা সায়রা বানুর

'ছোটি সি পঞ্ছী ছোট্ট ঠোঁটে রে, মিষ্টি ফুলের মধু লুটে রে'। এই গানটি আজ থেকে একান্ন বছর আগেও যতটা জনপ্রিয় ছিল, আজও রয়েছে ঠিক ততটাই। এখনও বহু মানুষ গানটি শোনেন এবং গুনগুনিয়ে গান। গানটির প্লে ব্যাক সিঙ্গার ছিলেন সেদিনের সদ্য তরুণ অনুপ ঘোষাল (Anup Ghoshal) এবং আরতী মুখোপাধ্যায় (Arati Mukherjee)। আজ দিলীপ কুমারের জন্মদিনে ওই গানটি নিয়ে কিছুটা নস্টালজিক অনুপ ঘোষালও। টেলিফোনের ওপার থেকে এবিপি লাইভকে বলেন, 'তখন বয়স খুব কম। সদ্য গান গাওয়া শুরু করেছি। তপন সিনহা (Tapan Sinha) বললেন গানটা গাইতে। আমি গেয়েও ফেললাম। তখনও বুঝিনি এই গানে লিপ দেবেন স্বয়ং দিলীপ কুমার। ওই বয়সে একজন উদীয়মান গায়কের কাছে এ সুযোগ তো বড় ব্যাপার বটেই।' পরে এই গানটির জন্য অনুপ ঘোষাল পুরস্কারও পেয়েছিলেন। 

পরবর্তীকালে 'মাসুম'-এ নাসিরুদ্দিন শাহ, 'শিসে কি ঘর মে'-রাজ বব্বর অনুপ ঘোষালের কন্ঠে লিপ দিয়েছেন। গানগুলো জনপ্রিয়ও হয়। তা সত্বেও পর্দায় যখন কোনও গায়কের কন্ঠে লিপ দেন এদেশের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা দিলীপ কুমার, তার মাহাত্ম্য তো একটু বেশিই হবে। যদিও এই গানটি রেকর্ডের সময়ে অনুপ ঘোষালের সঙ্গে পরিচয় ছিল না দিলীপ কুমারেরও। পরিচালক তপন সিনহা বলার পর তিনি কলকাতাতেই রেকর্ডিং করেন। তবে, পরে যখন দিলীপ কুমারের লিপে নিজের গান দেখেন বা শোনেন, তার অভিব্যক্তি তো ঠিক বলে বোঝানোর নয়। আজ জন্মদিনে যখন দিলীপ কুমারই এই পৃথিবীতে নেই, তখন মন খারাপ অনুপ ঘোষালের। করলেন শোকপ্রকাশও। কিন্তু, ওই যে, জাগতিক নিয়মে প্রাণ হয়তো চলে যায় কোনওদিন, কিন্তু সৃষ্টিশীল মানুষের সৃষ্টি রয়ে যায় চিরকাল। দিলীপ কুমারের স্মৃতিচারণ করার পর টেলিফোন নামিয়ে অনুপ ঘোষালও হয়তো অবচেতন মনে গুনগুনিয়ে উঠলেন একান্ন বছর আগের সেই মিষ্টি চিরকালীন গান 'ছোটি সি পঞ্ছী ছোট্ট ঠোঁটে রে, মিষ্টি ফুলের মধু লুটে রে...'

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget