এক্সপ্লোর

Anirban Chakrabarti Exclusive: লেখক অবিনাশ মিত্রের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, প্রকাশ্যে 'শব চরিত্র'-এর পোস্টার

Anirban Chakrabarti Exclusive: সিরিজে এক মনরোগ বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে গায়িকা ইমন চক্রবর্তীকে। এছাড়া এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' (Klikk) অ্যাপে আসছে 'মিল্কি ওয়ে ফিল্মস' প্রযোজিত ওয়েব সিরিজ 'শব চরিত্র' (Shob Choritro)। নভেম্বর মাসে শুরু হয় ছবির শ্যুটিং। আজ, ২৬ জানুয়ারি ছবির প্রথম লুক পোস্টার শেয়ার করলেন সিরিজের অন্যতম প্রধান অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। 

এদিন সিরিজের পোস্টার শেয়ার করেন অনির্বাণ। দেবাশিষ সেন শর্মা পরিচালিত সিরিজের পোস্টার বেশ আকর্ষণীয়। সিরিজটি তৈরি হয়েছে এক লেখককে ঘিরে। পোস্টারে 'শব চরিত্র' লেখা স্লেটে চক দিয়ে। 'চরিত্র' শব্দে এক রক্তাক্ত নিব সহ পেনের দেখা মিলবে। 

এবিপি লাইভকে (ABP Live) অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলেন, 'এই সিরিজটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। সিরিজটি মূলত এক লেখকে ঘিরে আবর্তিত। সেই চরিত্রে আমাকে দেখা যাবে। চরিত্রের নাম অবিনাশ মিত্র।'

নিজের চরিত্রের সম্পর্কে অভিনেতা জানান, 'গল্প অনুযায়ী অবিনাশ মিত্র একসময় সফল লেখক ছিলেন। কিন্তু বর্তমান সময়ে তাঁর বই বিশেষ বিক্রি না হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়ে সে। সেই সময়ে পাবলিশারদের থেকে পরামর্শ আসে আশেপাশের ঘটনা নিয়ে লেখার। এরপর চারপাশের আকর্ষণীয় চরিত্রদের নজর করতে শুরু করে অবিনাশ। কিন্তু সেখানেই গণ্ডগোল বাঁধে। যাকেই অবিনাশ অনুসরণ করতে শুরু করে তারা প্রত্যেকে মারা যায়। মানে একাধিকবার একই ঘটনা ঘটতে থাকে। ফলে প্রত্যেকটা লেখাই অসম্পূর্ণ রয়ে যায়। কী ঘটছে বুঝতে না পেরে সাইকোলজিস্টের দ্বারস্থ হয় অবিনাশ।' অর্থাৎ অবিনাশের 'সব' চরিত্রই ধীরে ধীরে 'শব' হতে শুরু করে।

আরও পড়ুন: করোনার জেরে আর্থিক ক্ষতির কথা ভেবে অ্যাওয়ার্ড শো-এর সাম্মানিক অর্থ আর্টিস্ট ফোরামকে দিয়ে দিয়েছিলেন বুম্বাদা: নীল

এই মনরোগ বিশেষজ্ঞের পরামর্শে কি অবিনাশের সমস্যার সুরাহা হল না আরও সমস্যা বাড়ল? কেনই বা এমন আজব কাণ্ড ঘটছে অবিনাশের জীবনে? কী ঘটে শেষ পর্যন্ত? তদন্তেই বা কী উঠে আসছে? এইসব প্রশ্নের উত্তর মিলবে সিরিজে। 

সিরিজে এই মনরোগ বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে গায়িকা ইমন চক্রবর্তীকে। এছাড়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন রানা বসু ঠাকুর। তাছাড়া দেখা যাবে যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, পায়েল রায়কে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget