এক্সপ্লোর

করোনার জেরে আর্থিক ক্ষতির কথা ভেবে অ্যাওয়ার্ড শো-এর সাম্মানিক অর্থ আর্টিস্ট ফোরামকে দিয়ে দিয়েছিলেন বুম্বাদা: নীল

করোনা পরিস্থিতিতে যখন ঘরবন্দি হয়ে গোটা বিনোদন দুনিয়ার মনখারাপ, তখন ডিজিটাল মাধ্যমে প্রথমবার আয়োজন করা হয়েছিল এই অ্যাওয়ার্ড শো-এর। নীলও তন্ময় পরিচালনায় এটিই প্রথম ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো।

কলকাতা: করোনা পরিস্থিতিতে যখন ঘরবন্দি হয়ে গোটা বিনোদন দুনিয়ার মনখারাপ, তখন ডিজিটাল মাধ্যমে প্রথমবার আয়োজন করা হয়েছিল এই অ্যাওয়ার্ড শো-এর। নীল রায় (Neil Roy) ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এটিই প্রথম ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো।

শো-এর পরিচালক নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে সবাই যখন ঘরে বন্দি, তখনই এই ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো-এর ভাবনা মাথায় আসে তাঁদের। গতবছর এই শো সম্পূর্ণভাবে ভার্চুয়ালি হলেও এবার অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা অভিনত্রীরা। এই শো-এর পরিকল্পনা করা হয়েছিল একেবারে অন্যরকমভাবে। ছোট্ট ছোট্ট রিল ভিডিও দিয়ে সাজানো হয়েছে গোটা অনুষ্ঠান। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এই বছর বিভিন্ন জায়গায় গিয়ে শ্যুটিং করতে পেরেছেন অভিনেতা অভিনেত্রীরা। আর তাই এবারের 'ফাফদা' (FAFDA) আরও ঝকঝকে হবে বলেই আয়োজকদের আশা। ইতিমধ্যেই বিভিন্ন তারকাদের সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঝলক। প্রায় ১২৪৫টা রিল বানানো হয়েছে গোটা শো-এর জন্য।  

আরও পড়ুন: ডাবিং শুরু 'সাবাশ মিঠু' ছবির, মজার ক্যাপশনে ছবি পোস্ট সৃজিতের

'ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিট্য়াল অ্যাওয়ার্ড শো' বা ফাফদা-র অনুষ্ঠান দর্শক অবশ্য দেখতে পাবেন ভার্চুয়ালি। অনুষ্ঠানে অংশ নিয়েছেন নীল ভট্টাচার্য্য, তৃণা সাহা, সন্দীপ্তা সেন, রাজদীপ গুপ্ত, পায়েল সরকার থেকে শুরু করে ইমন চক্রবর্তী (Iman Chakraborty), শান (Shaan), রূপম ইসলাম (Rupam Islam), বিক্রম ঘোষ (Vikram Ghosh) সহ বিভিন্ন পরিষরের একাধিক তারকা।

এই বছর প্রথম যখন এই অ্যাওয়ার্ড শো নিয়ে কথা বলতে তারকাদের কাছে গিয়েছিলেন নির্মাতা, তখন কেমন অভিজ্ঞতা হয়েছিল? এই শো-এর অন্যতম উদ্যোক্তা নীল রায় এবিপি লাইভকে বলছেন, 'প্রথম যখন অভিনেতা অভিনেত্রীদের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, তাঁরা সবাই বেশ অবাক হয়েছিলেন। প্রায় ১২৪৫টা রিল বানানো এবং সেটা বিভিন্ন তারকাদের পেজ থেকে আপলোড করা, কেউ ভাবতেই পারেনি এইভাবে একটা অ্যাওয়ার্ড শো হতে পারে। পরিকল্পনাটা বোঝাতে সময় লেগেছিল অনেকটা। প্রথমে ১ মাস ধরে সবার মানে যোগদানকারীদের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ছোট ছোট রিলসের মত করে অ্যাওয়ার্ড শো-এর বিভিন্ন মুহূর্ত আপলোড করা হবে। এরপর সব রিলকে ৯টা এপিসোডে ভেঙে দেখানো হবে। রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabonti Chatterjee) থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), সবাই অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে।'

সবচেয়ে মনে রাখার মত হয়েছিল অভিজ্ঞতা হয়েছিল কোন তারকার সঙ্গে? এবিপি লাইভকে নীল বলছেন, 'একটা অ্যাওয়ার্ড টক-শোর আয়োজন করা হয়েছিল। বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় সেখানে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানের জন্য ওনাকে যে সম্মানিক দেওয়া হয়েছিল সেটা উনি আর্টিস্ট ফোরামকে পুরোটাই দান করে দেন। করোনা পরিস্থিতিতে বিশাল ক্ষতির মুখ দেখেছে বিনোদন জগৎ। বুম্বাদার এই উদ্যোগ ভীষণ ভালো লেগেছিল।'

 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget