এক্সপ্লোর

ABP Exclusive: 'আমার কাছে নববর্ষ মানে দোকানে দোকানে ঘুরে গোল্ডস্পট খাওয়া'

ABP Exclusive: 'আমি যে সময়ে বড় হয়েছি সেই সময় এটা খুব জনপ্রিয় পানীয় ছিল। অসম্ভব ভালো লাগত খেতে। বাংলা নববর্ষ এলেই মনে হত, হালখাতা করতে প্রত্য়েক দোকানে ঘুরব আর প্রত্যেক দোকানে গোল্ডস্পট খাওয়াবে।'

কলকাতা: 'বাংলা নববর্ষ আমার কাছে ছিল গোল্ডস্পট', কথাটা বলেই হেসে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায়। নববর্ষে মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'অভিযান'।  পর্দায় তাঁরই হাত ধরে বাঙালির কিংবদন্তি ফিরবেন নিজের গল্প বলতে। দীর্ঘদিনের শ্যুটিং, জীবনের গল্প বলার গুরুদায়িত্বে কতটা সফল হলেন পরিচালক, দর্শক সেই বিচার করবেন ১৫ এপ্রিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় মুক্তি পাচ্ছে 'অভিযান'। চেনা অচেনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জীবন এই ছবির হাত ধরেই উঠে আসবে রুপোলি পর্দায়। সেই ছবির গল্প করতে করতেই পরমব্রতর কথায় উঠে এল ছোটবেলার নববর্ষের কথা।

নববর্ষের স্মৃতি 

এখন নববর্ষ মানে শ্যুটিং বা ছবির মুক্তি। কেমন ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের ছোটবেলার নববর্ষ? অভিনেতা বলছেন, 'বাংলা নববর্ষ আমার কাছে ছিল গোল্ডস্পট। আমি যে সময়ে বড় হয়েছি সেই সময় এটা খুব জনপ্রিয় পানীয় ছিল। অসম্ভব ভালো লাগত খেতে। বাংলা নববর্ষ এলেই মনে হত, হালখাতা করতে প্রত্য়েক দোকানে ঘুরব আর প্রত্যেক দোকানে গোল্ডস্পট খাওয়াবে।'

 

আরও পড়ুন: সন্তুর বাজানোর চেষ্টা ইউভানের, ভিডিও শেয়ার করলেন রাজ

 

বাংলাদেশের নববর্ষ

এখন যদিও অনেকটা বদলেছে ছবিটা। পরমব্রত বলছেন, 'এখন নববর্ষের সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতিগুলো বুঋতে শিখেছি। বাংলা নববর্ষ অত্যন্ত উদ্দিপনার সঙ্গে অবিভক্ত বাংলায় পালিত হয়। ঢাকা শহরে যে মঙ্গল শোভাযাত্রা হয়, তার মধ্যে এত সুন্দর একটা বাঙালিয়ানা মিশে থাকে, তা বাঙালি জাতির কাছে খুব গর্বের। আমার মনে হয় সব ধর্মের উর্ধ্বে গিয়ে আমাদের এই দিনটি পালন করা উচিত।'

'অভিযান' কথা

'অভিযান' ছবিতে  সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। এই বাছাই কী পরিচালকের নিজের? পরমব্রতর উত্তর দিলেন, 'নাহ.. এই পছন্দ সৌমিত্র জ্যেঠুর নিজেরই। ওনার ছবির আর কোনও বিষয় নিয়ে বক্তব্য ছিল না, কিন্তু তাঁর অল্প বয়সের চরিত্রটি কে করবেন, সেটা নিয়ে মতামত ছিল। আমি ওনাকে ৩-৪টে নাম বলেছিলাম। তার মধ্যে উনি বললেন, 'এই ছবিতে আমার যুবক বয়সের অভিনয় হয় তুই করবি না হয় যীশু। যদি আমার জীবনদর্শককে ধরতে হয়, তাহলে তুই (পরমব্রত) সবচেয়ে সেরা পছন্দ। আর চেহারার দিক দিয়ে সাদৃশ্য পেতে হলে যীশুকে পছন্দ করব।' যীশুর আগে থেকেই এই ছবিতে অভিনয় করার কথা ছিল, তবে তা অতিথি শিল্পী হিসেবে। হঠাৎই ওকে আমি ফোন করে বলি প্রধান চরিত্রে অভিনয়ের কথা। প্রথমটা বেশ চমকে গিয়েছিল যীশু। তারপর অবশ্য আমাদের দুজনের ডেট পেতে একটু বেগ পেতে হয়েছিল। অবশেষে ছবিটা হয়।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget