এক্সপ্লোর

ABP Exclusive: "সৌমিত্র চট্টোপাধ্যায় প্রশংসা করেছেন, কী প্রতিক্রিয়া হওয়া উচিত বুঝতেই পারিনি"

ফেলুদা আর নস্ট্যালজিয়ার সঙ্গে মিলেমিশে আছেন যিনি, আর তাঁর জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায়। কিংবদন্তি অভিনেতার জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো মুহূর্তেদের ফিরে দেখলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

কলকাতা: সদ্য গোয়েন্দার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। নতুন গোয়েন্দা চরিত্র 'গোরা'-র হাত ধরে ওয়েব প্ল্যাটফর্মে পা রেখেছেন তিনি। তবে প্রিয় গোয়েন্দার কথা বলে আদ্যোপান্ত বাঙালি এই অভিনেতা চট করে জবাব দেন, 'ব্যোমকেশ'। পরক্ষণেই একটু ভেবে বলেন, 'তবে হ্যাঁ, একটা আলাদা ভালোবাসা আছে ফেলুদার ওপর। ছোটবেলায় সবাই আমরা প্রথম গোয়েন্দা গল্প হিসেবে ফেলুদাই পড়েছি। তাই ওটা একটা নস্ট্যালজিয়া।' ফেলুদা আর নস্ট্যালজিয়ার সঙ্গে মিলেমিশে আছেন যিনি, আর তাঁর জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। কিংবদন্তি অভিনেতার জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো মুহূর্তেদের এবিপি লাইভের সঙ্গে ফিরে দেখলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।

ঋত্বিককে স্নেহ করতেন সৌমিত্র। অভিনেতা বলছেন, 'ওইরকম বড় মাপের একজন মানুষের সঙ্গে প্রত্যেকটা সাক্ষাৎ-ই অমলিন হয়ে থাকে। আমরা জীবনে ৩-৪টে কাজ একসঙ্গে করতে পেরেছি। ওনার সঙ্গে সেই কাজগুলি করা আমার সৌভাগ্য। এছাড়া কাজের বাইরে কয়েকবার দেখা হয়েছে আমাদের। উনি আমায় খুব স্নেহ করতেন। সেটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। কখনও আমার ছবি দেখেও বলেছেন, 'এই ছবিটা দেখলাম ঋত্বিক, খুব ভালো লাগল।' আমরা তো এইসব মানুষদের দেখেই বড় হয়েছি। তাঁরা যদি নিজে বলেন কোনও কাজ ভালো লেগেছে, আমি বুঝতে পারি না তার প্রতিক্রিয়া কী হওয়া উচিত। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার কাজ ভালো বলছেন, তাতে আমার গর্বিত হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত, নাকি একটু লজ্জা পাওয়া উচিত সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। কিন্তু সেই কথাগুলো সব মনে আছে।'

আরও পড়ুন: 'এটা মাস্টারের নয়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের কান্না', সৌমিত্রকে জড়িয়ে ধরে বলেছিলেন অভিনেতা

কেবল অভিনয় নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখনীতেও মুগ্ধ ঋত্বিক। এবিপি লাইভকে অভিনেতা বলছেন, 'সৌমিত্রবাবু তো কেবলমাত্র একজন অভিনেতা নন, উনি বাঙালি মননের একটা প্রতিবিম্ব। পৃথিবীতে বোধহয় এমন আর কোনও অভিনেতা নেই যাঁর গদ্যসমগ্র, নাটকসমগ্র, কবিতাসমগ্র রয়েছে। উনি সবরকম গুণের আধার। মনে হয়, এমন একজন মানুষের সান্নিধ্য যে জীবনে পেয়েছি এটাই বিরাট বড় ব্যাপার।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget