এক্সপ্লোর

Soumyajit Adak Exclusive: বড় ব্যানারের সঙ্গে রিস্ক নিয়েই রিলিজ করাই প্রথম সিনেমা: সৌম্যজিৎ আদক

ABP Exclusive: 'আমাদের টিমটা তো খুব নতুন, ছবিটা ফেলে রাখতে চাইনি। রিস্ক তো ছিলই। কিন্তু সেই সময়ে ব্যবসা করার থেকেও কাজটা মানুষের কাছে পৌঁছনো বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল।'

কলকাতা: প্রথম ছবি 'অল্প হলেও সত্যি' (Olpo Holeo Shotti)। ইতিমধ্যেই 'ব্যাঙ্গালোর ফিল্ম ফেস্টিভ্যাল' ও 'জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' থেকে পুরস্কারও ভরেছে ঝুলিতে। এরই মধ্যে তিনি তৈরি দ্বিতীয় ছবি নিয়ে। পরিচালক সৌম্যজিৎ আদক (Soumyajit Adak)। দ্বিতীয় ছবি 'হৃদয়পুর' (Hridaypur)। দুই ছবিতেই মুখ্য চরিত্রে সৌরভ দাস ও দর্শনা বণিক। কেন? এরপর আর কী কী কাজ আসতে চলেছে? করোনাকালে হলে সিনেমা রিলিজ করানো কতটা চ্যালেঞ্জিং? সবকিছু নিয়েই এবিপি লাইভের (ABP Live) সঙ্গে খোলামেলা আড্ডায় পরিচালক সৌম্যজিৎ আদক।

প্রশ্ন: 'অল্প হলেও সত্যি'র সাফল্যে অনেক শুভেচ্ছা। দর্শক, সমালোচকদের থেকে এত প্রশংসিত হবেন, ভালবাসা পাবেন, আশা করেছিলেন?
সৌম্যজিৎ আদক: এতটা আশা করিনি। প্রথম ছবি তৈরি হয়ে মুক্তি পাওয়াটাই একটা স্বপ্ন পূরণের মতো। তারপর পুরস্কার তো বাড়তি পাওনা। কোনওরকম আশা ছাড়াই ছবিটা তৈরি করেছিলাম। কিন্তু হ্যাঁ, আমরা সকলেই খুব চেষ্টা করে ছবিটা তৈরি করেছিলাম। সাধারণ মানুষের যাতে দেখে ভাল লাগে, সেই জায়গাটা তৈরি করতে চেয়েছিলাম। 

প্রশ্ন: জীবনের প্রথম ছবি। কয়েকটা বড় ব্যানারের ছবির সঙ্গে করোনার মধ্যে আপনার ছবি মুক্তি পায়। রিস্ক মনে হয়নি?
সৌম্যজিৎ: হ্যাঁ, তখন ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খুলছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রিলিজ করব। যদিও খুব বড় নাম বাদ দিয়ে সিনেমা তখন রিলিজ হচ্ছিল না, বা কেউই সাহস পাচ্ছিল না। 

এমনকী আমাদের প্রযোজনা সংস্থাও চেয়েছিল যে ছবিটা যতজনই দেখতে পান না কেন, তাঁদের জন্যই প্রেক্ষাগৃহে রিলিজ করানো হবে। আমাদের টিমটা তো খুব নতুন, ছবিটা ফেলে রাখতে চাইনি। রিস্ক তো ছিলই। কিন্তু সেই সময়ে ব্যবসা করার থেকেও কাজটা মানুষের কাছে পৌঁছনো বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল। আর মানুষ সিনেমা দেখতে চান। সেই সময়ে পরিস্থিতি আলাদা থাকলেও যে কয়েকজনই আসুন না কেন, তাঁদের তো মনোরঞ্জনের ব্যবস্থা থাকা উচিত। 

এখন তো ফের ১০০ শতাংশ দর্শক নিয়ে হল খুলে গেছে। হাউজফুল হচ্ছে ছবি। সেই সময়েও কাউকে এগিয়ে আসতে হত। নতুনরাও যদি রিস্ক না নেয়, ভয় পিছিয়ে যায়, তাহলে তো অসুবিধে।

প্রশ্ন: পরপর দুটো ছবি। দুই ছবিতেই সৌরভ-দর্শনা জুটি। একই কাস্টিং কেন?
সৌম্যজিৎ: (হেসে) এটা কিন্তু একেবারেই পরিকল্পিত নয়। এটা ঠিক ওঁরা দুজনেই খুব ভাল বন্ধু এবং দুজনেই খুব ভাল অভিনেতা। তবে বন্ধুত্বের থেকেও বেশি, নিঃসন্দেহে ওঁদের চরিত্রের প্রয়োজনেই ফিরিয়ে আনা। আমার পরের ছবিতে বা মাঝে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, সেখানে অন্যান্য মুখ দেখা যাবে। 

তবে ছবির ক্ষেত্রে বলি, আমার দ্বিতীয় ছবি 'হৃদয়পুর'-এ আরও বেশ কিছু ইন্টারেস্টিং নাম যুক্ত হতে চলেছেন।

প্রশ্ন: শোনা যাচ্ছে, 'হৃদয়পুর'-এ বড় কোনও নাম যুক্ত হতে চলেছে?
সৌম্যজিৎ: হ্যাঁ, একেবারেই ঠিক কথা। তবে এখনই তাঁর নাম বলছি না। খুব তাড়াতাড়িই তাঁর সঙ্গে শেষ দফার কথাবার্তা শেষ হলেই নাম ঘোষণা করব। 

প্রশ্ন: তবে সেই অপেক্ষায় রইলাম। একইসঙ্গে আপনার ওয়েব সিরিজের কাজও চলছে?
সৌম্যজিৎ: ওয়েব সিরিজ আমরা করলাম 'সন্ধে নামার পরে'। ওখানে সোমরাজ মাইতি, অমৃতা চট্টোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ঐশ্বর্য সেন ও রানা বসু ঠাকুর। তাছাড়াও অনেকেই আছেন। থ্রিলার ঘরানার একটা সিরিজ। খুব তাড়াতাড়ি, হয়তো মে মাসেই, বাকি বিস্তারিত তথ্য ঘোষণা করা হবে। 

আরও পড়ুন: Shiboprosad on Fatafati: 'ফাটাফাটি'-র জন্য শারীরিক ঝুঁকি নিয়েছে ঋতাভরী, বলছেন শিবপ্রসাদ

প্রশ্ন: এরপর কোনও ছবির পরিকল্পনা রয়েছে?
সৌম্যজিৎ: 'হৃদয়পুর'-এর মুহরৎ হয়ে গেছে। ওটার শ্যুটিং আগে শেষ করব। তারপর আরও একটা গল্প লেখা চলছে। মানে সেটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর-নভেম্বর নাগাদ শ্যুটিং শুরুর ইচ্ছে আছে। 

প্রশ্ন: সেটাও কি প্রেমের গল্প? 
সৌম্যজিৎ: না, ওটা একেবারেই প্রেমের গল্প নয়। অন্য ধরনের একটু। 'সিট-কম' ঘরানার। 

আপাতত তিনি ব্যস্ত 'হৃদয়পুর'-এর শ্যুটিং নিয়ে। প্রেম ও প্রতিশোধের মায়াজালে দর্শককে বুঁদ করতে তৈরি হচ্ছেন সৌম্যজিৎ আদক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget