এক্সপ্লোর

'Projapati' Exclusive: ঘন ঘন স্লোগান, হাততালিতে গমগমে প্রেক্ষাগৃহ, প্রথম দিনেই দর্শকের মন জয় দেবের 'প্রজাপতি'র

ABP Live Exclusive: 'প্রজাপতি'র হাত ধরে বহুদিন পর সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেল মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে। আর সেই সঙ্গে পর্দাজুড়ে দেবের উজ্জ্বল উপস্থিতি।

কলকাতা: শহর কলকাতা এখন উৎসব মুখর। সামনেই বড়দিন, তারপর নতুন বছর। রাস্তাঘাট সাজছে আলোয়। আর আজ এই উৎসবের রাস্তা আরও আলোকিত হল দেবের (Dev) অনুরাগীদের উচ্ছ্বাসে। ২৩ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেল দেব ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছবি 'প্রজাপতি' (Projapati)। আর একঝাঁক রঙিন প্রজাপতি আজ ডানা মেলে উড়ল সাউথ সিটি থেকে নবীনা প্রেক্ষাগৃহের উদ্দেশে। উপরি পাওনা, ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনের (Happy Birthday Dev) আগাম সেলিব্রেশন। কেক কাটা, বাজনা সবের মিশেলে চলল উদযাপন।                                   

প্রেক্ষাগৃহে 'প্রজাপতি'র মেলা

বড়দিন আসতে মাত্র দুদিন বাকি। তার আগেই উৎসব প্রিয় বাঙালির জীবনে উড়ে এল একঝাঁক প্রজাপতি। প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেব ও মিঠুন চক্রবর্তীর বাবা ও ছেলের সম্পর্কের বুনন নিয়ে তৈরি ছবি 'প্রজাপতি'।                                               

বাবা-মা আমাদের ছোট থেকে বড় করে তোলেন, ঝড়-জল থেকে রক্ষা করেন, সুখে-দুঃখে পাশে থাকেন, আর সেই বাবা-মা বৃদ্ধ হলে তাঁদের পাশে কতটা থাকতে পারি আমরা? তাঁদের শখ আহ্লাদের কতটা খেয়াল রাখি আমরা? বাবা ও ছেলের পারস্পরিক সম্পর্ক, একে অপরের প্রতি নির্ভরতা নিয়েই এই ছবি।                    

'প্রজাপতি'র হাত ধরে বহুদিন পর সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেল মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে। আর সেই সঙ্গে পর্দাজুড়ে দেবের উজ্জ্বল উপস্থিতি। আর তাঁদের ছবি দর্শক যে প্রত্যেক মুহূর্তে উপভোগ করেছেন তা প্রথম দিনের প্রথম শোয়ে হলভর্তি দর্শকের ঘন ঘন হাততালি, চিৎকারেই স্পষ্ট হয়ে উঠল। ছবিজুড়ে হাসি, ঠাট্টা, আনন্দে যেমন মাতলেন দর্শক তেমনই ভাসলেন চোখের জলে, আবেগে।                                    

আরও পড়ুন: Cirkus Film Review: সঠিক ব্যবহার হল না রণবীরের অভিনয় দক্ষতার, রোহিত শেট্টি পরিচালিত সবচেয়ে দুর্বল ছবি 'সার্কাস'

দর্শক ও দেব অনুরাগীদের রেটিংয়ে 'প্রজাপতি' সম্পূর্ণ নম্বর পেয়ে উত্তীর্ণ। এবার এটাই দেখার যে বক্স অফিসে কেমন সাফল্য লাভ করে এই ছবি। উৎসবের মরসুমে গোটা পরিবারকে নিয়ে অনায়াসেই দেখে আসতে পারেন অভিজিৎ সেন পরিচালিত 'প্রজাপতি'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget