এক্সপ্লোর

Anupam Roy Exclusive: করোনা আক্রান্ত হয়ে অবসাদ আসতে পারে, ধৈর্য ধরুন, সুস্থ হয়ে বলছেন অনুপম

'বেঁচে থাকার গান' শুনিয়েছিলেন যিনি, মারণ ভাইরাস রেহাই দেয়নি তাঁকেও। করোনা আক্রান্ত হয়েছিলেন অনুপম রায়। বাড়িতেই আইসোলেশানে ছিলেন তিনি। কোভিডকে হারিয়ে আপাতত সুস্থ সঙ্গীতশিল্পী। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন করোনা আক্রান্ত মানুষদের দিকে। ব্যবস্থা করে দিচ্ছেন অক্সিজেন, প্রয়োজনীয় চিকিৎসার। কাজেই করোনা থেকে সেরে উঠেও, করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন অনুপম।

কলকাতা: 'বেঁচে থাকার গান' শুনিয়েছিলেন যিনি, মারণ ভাইরাস রেহাই দেয়নি তাঁকেও। করোনা আক্রান্ত হয়েছিলেন অনুপম রায়। বাড়িতেই আইসোলেশানে ছিলেন তিনি। কোভিডকে হারিয়ে আপাতত সুস্থ সঙ্গীতশিল্পী। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন করোনা আক্রান্ত মানুষদের দিকে। ব্যবস্থা করে দিচ্ছেন অক্সিজেন, প্রয়োজনীয় চিকিৎসার। কাজেই করোনা থেকে সেরে উঠেও, করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন অনুপম।

কেমন করে সংক্রমিত হলেন তা স্পষ্ট নয় সঙ্গীতশিল্পীর কাছে। কিন্তু নিভৃতবাসের স্মৃতি এখনও টাটকা। এবিপি লাইভকে অনুপম বলছেন, 'অল্প জ্বর ছিল, সঙ্গে কাশি। সেইসঙ্গে মাথা ব্যথা। কয়েকদিন পরেই স্বাদ-গন্ধ চলে যায়। করোনার এই উপসর্গের কথা আগেই শুনেছিলাম। চিকিৎসকের কথামতোই টেস্ট করাই। রিপোর্ট পজিটিভ আসে। তারপর ঘরবন্দি। পিয়া (পিয়া চক্রবর্তী) অবশ্য নেগেটিভ। তাই সতর্ক থাকতে হয়েছিল ভীষণ।' একই ছাদের তলায় আলাদা আলাদা ঘরে থাকতে হয়েছে অনুপম-পিয়াকে। কেমন করে সময় কাটত? হাসতে হাসতে অনুপম বললেন, 'সে এক অদ্ভুত অভিজ্ঞতা। ভিডিও করে পিয়ার সঙ্গে কথা বলছি, অথচ আমার ঘরের দরজা সবসময় বন্ধ। সব কাজ নিজেকে করতে হয়েছে। তবে আমি বাড়িতে থাকতে ভালোবাসি। তাই খুব একটা সমস্যা হয়নি আমার। বই পড়েছি, সিনেমা দেখেছি। আর হ্য়াঁ, নতুন গানও লিখেছি।'

করোনা দ্বিতীয় ঢেউ অনেককেই আতঙ্কিত করে তুলছে। কেবল আতঙ্কেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে অনেকের। অভয় দিয়ে অনুপম বলছেন, 'করোনা নিয়ে অযথা আতঙ্কের কোনও কারণ নেই। তবে হ্যাঁ প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলা অবশ্যই জরুরি। বেশিরভাগ মানুষ বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। তবে যেটা দরকার সেটা হল নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা। যে কোনও রকম সমস্য়া হলেই চিকিৎসককে জানান।' করোনাকালে কী কী নিয়ম মানতে হয়েছিল তাঁকে? অনুপম বললেন, 'আমি সাধারণ খাবারই খেতাম। ওআরএস খেতাম আর সেইসঙ্গে ওষুধ। কোনওরকম শরীরচর্চা করা বারণ ছিল। আর হ্যাঁ, প্রচুর ঘুমিয়েছি।'

করোনাকালে অনেকেই একটা ঘরে বন্দি থাকতে গিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। তাঁদের জন্য অনুপমের টিপস, 'একটু ধৈর্য ধরুন। নিজের পছন্দের কাজ করার চেষ্টা করুন। কয়েকটা তো দিন.. তারপরেই মুক্তি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget