এক্সপ্লোর

'Academy Of Fine Arts': কাজ করছে না এসি, অসুস্থ হয়ে পড়ছেন দর্শক, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বিরুদ্ধে সরব নাট্যব্যক্তিত্বরা

'Academy of Fine Arts' AC Contro: কলকাতার পারদ চল্লিশ ছুঁইছুঁই। সূর্যের দারুণ দহনে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে শহরে প্রেক্ষাগৃহে নাটক দেখতে গিয়েও নাকি শান্তি নেই।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কাজ করছে না বাতানুকুল যন্ত্র (Air Conditionar)। নাটক চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ছেন দর্শক (audiance)। এমনকী 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' (Academy of Fine Arts) কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি বলে উঠল অভিযোগ। 'অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অ্যাকাডেমি', সরব নাট্যব্যক্তিত্বরা। 'এসি ঠিক আছে', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কর্তৃপক্ষের।

বিতর্কে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

কলকাতার পারদ চল্লিশ ছুঁইছুঁই। সূর্যের দারুণ দহনে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে শহরে প্রেক্ষাগৃহে নাটক দেখতে গিয়েও নাকি শান্তি নেই। এসি ঠিক মতো কাজ না করায় দর্শক অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ।

অভিযোগ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর এসি নাকি দীর্ঘদিন ধরে খারাপ। হলের মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়ছেন দর্শক। এক দর্শকের কথায়, 'এখানে নাটক দেখা যায় না। দর্শক অসুস্থ হয়ে পড়ছে। গতকাল অনেকে অসুস্থ হয়েছে আজকেও হয়েছে।'

নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারের দাবি, 'হলের অবস্থা খুব খারাপ। শুধু দর্শকদের না যাঁরা অভিনয় করেন তাঁদেরও ভীষণ অসুবিধা হয়। সবাই মিলে এগিয়ে এসে প্রতিকার করতে হবে।' 

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নাটকের মাঝপথে হল থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন বহু দর্শক। নাট্য পরিচালক পৌলোমী চট্টোপাধ্যায়ের দাবি, 'ওখানে নাটক করা খুব কষ্টকর। সবাই যদি সিদ্ধান্ত নেয় ওখানে নাটক করবে না আমাদেরও ভেবে দেখতে হবে।' মুখোমুখি নাট্য সংস্থার কর্ণধার বিলু দত্ত বলছেন, 'আমাদের ৮ দিনের উৎসব। আমরা বাধ্য হলাম ওখান থেকে রবীন্দ্র সদনে উৎসব সরিয়ে আনতে। কারণ ওখানে কোনও উৎসব করা যায় না।' 

অভিযোগ, অ্যাকাডেমি কর্তৃপক্ষকে বার বার বলার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদে সরব হয়েছেন  নাট্যব্যক্তিত্বরা। ফেসবুকে দেবেশ চট্টোপাধ্যায় লিখেছেন, অবিলম্বে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বন্ধ করা উচিত। পাশাপাশি তাঁর ঘোষণা, অ্যাকাডেমিতে আগামী ৫ মের 'হয়বদন' নাট্যের অভিনয় স্থগিত করা হল। 

নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায় বলেন,  'ওখানে নাটক করা যায় না। আমি ঠিক করেছি আর ওখানে নাটক করব না, যতদিন না হল ঠিক হচ্ছে। আমাদের উচিত যারা নাটক করছে তাদেরকেও বারণ করা।' নাট্যব্যক্তিত্ব সুজন মুখোপাধ্যায়ের দাবি, 'এখানে নাটক করা অসহ্য ব্যাপার। ১৩ তারিখে আমাদের শো আছে আমরা এই হলে নাটক করব কি না ভেবে দেখছি। আমাদের সকলের মিলে উচিত এখানে নাটক না করা। কে কে-এর মতো এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আবার যদি তেমন হয়, এর দায়িত্ব কে নেবে?' 

অবিলম্বে অ্যাকাডেমি বন্ধের দাবি জানিয়ে ফেসবুকে লিখেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষও। শনিবার অর্পিতা জানিয়েছেন, পঞ্চম বৈদিক মার্চ মাস থেকে অ্যাকাডেমিতে অভিনয় বন্ধ রেখেছে। 

আরও পড়ুন: Bharat Lakshmi Studio Fire: ভারতলক্ষ্মী স্টুডিওর স্টোররুমে লাগল আগুন, ঘটনাস্থলে দমকল

যদিও অ্যাকাডেমি কর্তৃপক্ষের দাবি, এসি ঠিকই আছে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রেসিডেন্ট অনুপ ভাদুড়ির পাল্টা দাবি, 'এসি ঠিকই আছে গতকাল আমি ছিলাম না বলতে পারব না কিন্তু আমি যা খবর পেয়েছি সব ঠিকই আছে।' 

এই গরমে অ্যাকাডেমির ঠান্ডা-যন্ত্র নিয়ে বিতর্কের উত্তাপ যেভাবে বাড়ছে, তাতে সেই বিতর্কের জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget