এক্সপ্লোর

Will Smith Updates: উইল স্মিথের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নিতে চলেছে অ্যাকাডেমি?

স্ত্রীকে নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি অভিনেতা। যদিও পরবর্তীকালে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি। কিন্তু এবার উইল স্মিথের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নিতে চলেছে অ্যাকাডেমি?

লস অ্যাঞ্জেলেস: ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে অপ্রীতিকর কাণ্ড। সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় কষিয়ে বিতর্কের শিরোনামে হলিউড তারকা উইল স্মিথ (Will Smith)। সেরা অভিনেতার পুরস্কার (Oscar 2022) পাওয়ার কয়েক মিনিট আগেই তিনি এই কাণ্ড করে বসেন। স্ত্রীকে নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি অভিনেতা। যদিও পরবর্তীকালে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি। কিন্তু এবার উইল স্মিথের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নিতে চলেছে অ্যাকাডেমি?

উইল স্মিথকে অ্যাকাডেমির নোটিস-

জানা গিয়েছে, ইতিমধ্যেই অ্যাকাডেমির পক্ষ থেকে হলিউড তারকা উইল স্মিথকে ১৫ দিনের একটি নোটিস দেওয়া হয়েছে। অস্কারের মঞ্চে তাঁর আচরণ নিয়ে তাঁকে এই নির্দিষ্ট দিনের মধ্যে লিখিতভাবে মতামত জানাতে হবে। বোর্ডের পরবর্তী বৈঠক রয়েছে আগামী ১৮ এপ্রিল। তখনই অভিনেতার বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যধারার বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। অ্যাডাকেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনওরকম বেঠিক আচরণ, হুমকি, শারীরিক আক্রমণ, গালিগালাজ এবং কুকথার সঙ্গে কোনওভাবেই আপোষ করবে না অ্যাকাডেমি।

আরও পড়ুন - Oindrila Sen Birthday: জন্মদিনে অঙ্কুশের আদরে অতিষ্ঠ ঐন্দ্রিলা, রইল ভিডিও

প্রসঙ্গত, চড়কাণ্ডের পর দর্শকদের সহানুভূতি পেলেন রক। বস্টনের উইলবার থিয়েটার হলে ওই স্ট্যান্ডআপ শোয়ের মঞ্চে হাজির হওয়ার পর তাঁর উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা। যা বেশ কয়েক মিনিট ধরে চলে। চোখে জল নিয়ে তিনি বলেন, আপনাদের উইকএন্ড কেমন কাটল ? যার উত্তরে হাসিতে ফেটে পড়েন দর্শকরা। রক বলেন, সেদিন কী হয়েছিল তা নিয়ে আমার প্রচুর কিছু বলার নেই। সেদিন কী হয়েছিল তা নিয়ে আমি এখনও ভাবছি। হয়তো কখনও এটা নিয়ে বলব। সেটা খুব সিরিয়াস হবে, আবারও মজারও হবে। কিন্তু, এই মুহূর্তে আমি কিছু মজার কথা বলতে চলেছি।' এক ঘণ্টা পর দ্বিতীয় শোয়ের জন্য মঞ্চে ফিরে আসেন রক। তখন তিনি বলেন, "এইসব ফালতু ঘটনা ঘটার আগে আমি একটা শো লিখেছিলাম।"এর পাশাপাশি তিনি জানান, কখনও কোনও এক সময় তিনি এই ঘটনা নিয়ে অস্কারের মঞ্চেই আরও বিস্তারিতভাবে বলবেন।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget