এক্সপ্লোর

'Ki and Ka': ৭ বছর পার! এক ফ্রেমে ধরা দিলেন 'কি অ্যান্ড কা' করিনা-অর্জুন

Arjun Kapoor and Kareena Kapoor: আর বালকি পরিচালিত 'কি অ্যান্ড কা' খুবই প্রাসঙ্গিক একটি বিষয়ে তৈরি ছবি। আর্থিক স্বাধীনতা কি গার্হস্থ্য পার্টনারশিপের ওপর প্রভাব ফেলে, সেই প্রশ্নই তোলে এই ছবি।

মুম্বই: ১ এপ্রিল সাত বছর পূর্ণ করল অর্জুন কপূর (Arjun Kapoor) ও করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অভিনীত ছবি 'কি অ্যান্ড কা' (Ki and Ka)। ইনস্টাগ্রামে বেবোর সঙ্গে ছবি পোস্ট করলেন অর্জুন। 

'কি অ্যান্ড কা' ছবির ৭ বছর পূর্তি

দেখতে দেখতে ৭ বছর পার করে ফেলল অর্জুন কপূর ও করিনা কপূর অভিনীত 'কি অ্যান্ড কা' ছবিটি। শনিবার ইনস্টাগ্রামে 'কি' করিনা কপূরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন 'কা' অর্জুন কপূর। 

অর্জুন এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'যখন কি ফের কায়ের সঙ্গে দেখা করে!' টি-শার্ট ও ডেনিম পরে করিনা কপূর, সঙ্গে চোখে গাঢ় কাজল। অর্জুনকে তাঁর ক্যাসুয়াল অবতারেই দেখা গেল। অনুরাগীদের ভালবাসায় ভাসল সেই পোস্ট। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

আর বালকি পরিচালিত 'কি অ্যান্ড কা' খুবই প্রাসঙ্গিক একটি বিষয়ে তৈরি ছবি। আর্থিক স্বাধীনতা কি গার্হস্থ্য পার্টনারশিপের ওপর প্রভাব ফেলে, সেই প্রশ্নই তোলে এই ছবি। অর্জুন কপূরকে এক 'গৃহ স্বামী'র ভূমিকায় দেখা যায়। কোনও 'চাকরি' সে করত না, এবং তাতে বেজায় খুশিও ছিল। ঘর সামলানোর দায়িত্ব ছিল তার। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পায়। তবে পর্দায় অর্জুন-করিনার রসায়ন দর্শক খুবই পছন্দ করেছিলেন। 

অন্যদিকে, কাজের ক্ষেত্রে, করিনা কপূরকে এরপর তব্বু (Tabu), কৃতী শ্যাননের (Kriti Sanon) সঙ্গে 'দ্য ক্রু' (The Crew) ছবিতে দেখা যাবে। ছবির শ্যুটিং শুরু হয়েছে গত সপ্তাহে। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবি তিন মহিলাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। 

আরও পড়ুন: Raktabeej: বোলপুরে 'শ্রেষ্ঠ সহ অভিনেতা' খুঁজে পেলেন মিমি! আবির নন, তাহলে কে?

অন্যদিকে, অর্জুন কপূরকে সম্প্রতি দেখা যায় পরিচালক আসমান ভরদ্বাজ পরিচালিত ডার্ক কমেডি (dark comedy) ঘরানার ছবি 'কুত্তে'-তে। সেখানে দেখা গিয়েছিল তব্বু, রাধিকা মদন, কঙ্কনা সেনশর্মাকেও। এরপর তাঁকে অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'দ্য লেডিকিলার'-এ দেখা যাবে। সেখানে ভূমি পেডনেকরকে দেখা যাবে। এছাড়া ভূমি ও রকুলপ্রীত সিংহের সঙ্গে তাঁকে অপর একটি ছবিতেও দেখা যাবে যার নাম এখনও ঠিক হয়নি। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget