এক্সপ্লোর

Dev on New Film: বছরের প্রথম দিনে জোড়া ছবির ঘোষণা দেবের, 'টনিক', 'প্রধান'-এর পরে ফের কোন চমক?

Dev on New Film: আজ সোশ্যাল মিডিয়ায় প্রথমে একটি ছবি পোস্ট করেন দেব। সেখানে অভিনেতার সঙ্গে দেখা গেল অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেনকে। এই ত্রয়ীর জুটিতেই ২০২৩ সালে দর্শকেরা উপহার পেয়েছিল 'টনিক'

কলকাতা: বছরের শুরুতেই জোড়া ছবির ঘোষণা দেবের (Dev)! একদিকে যেমন তিনি ঘোষণা করলেন নতুন ছবি 'খাদান' (Khadan)-এর। অন্যদিকে তিনি আবার ইঙ্গিত দিলেন, আগামী বছরের শেষে ফের নতুন এক ছবি নিয়ে আসবেন তিনি!। তবে ঘোষণা করলেন না সেই ছবি নিয়ে কোনও পরিকল্পনা।

আজ সোশ্যাল মিডিয়ায় প্রথমে একটি ছবি পোস্ট করেন দেব। সেখানে অভিনেতার সঙ্গে দেখা গেল অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেনকে। এই ত্রয়ীর জুটিতেই ২০২৩ সালে দর্শকেরা উপহার পেয়েছিল 'টনিক' (Tonic)-এর মতো ছবি। আর এই বছর অতনু রায়চৌধুরীর প্রযোজনায় ও অভিজিৎ সেনের পরিচালনায় মুক্তি পেয়েছে 'প্রধান' (Pradhan)। আর আগামী বছর যে নতুন আরও একটি ছবি আসতে চলেছে, সেই ইঙ্গিতই দিলেন দেব। 

অন্যদিকে, সদ্য জন্মদিন গিয়েছে দেবের। আর সেই দিনই অভিনেতা ঘোষণা করেছেন নতুন আরও এক ছবির। 'টেক্কা' (Tekka)। ২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকর' (Zulfikar) ছবিতে প্রথম অভিনয় করেন দেব। এরপরে আর সৃজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দেবকে। এরপরে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন দেব, কুড়িয়েছেন প্রশংসাও। অন্যদিকে, সৃজিতেরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে, বক্সঅফিসে বেশ ব্যবসাও করেছে। এবার, সাত বছর পরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন দেব-সৃজিত। ছবির নাম 'টেক্কা'। দেবের জন্মদিনের দিনে সমাজমাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,  'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...'।

বছরের শেষ দিনটাও এই 'টেক্কা'-র সেটেই কাটিয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ইনস্টাগ্রাম স্টেটাসে আজ একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন দেব। সেখানে দেখা গিয়েছিল.. পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে পিছন ফিরে। সাদা-কালো এই ছবি শেয়ার করে দেব লিখেছিলেন, 'এই বছরে আজকের দিনের মতো এই শেষ সেটে আসা। এখনও পর্যন্ত এই বছরটা খুব ভাল কাটল।' এ কথা সবারই জানা যে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন ছবিতে জুটি হিসেবে দেখা যাবে দেব ও রুক্মিণীকে। ছবির নাম 'টেক্কা' (Tekka)। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Tollywood New Film: প্রথমবার বড়পর্দায় আবির-শুভশ্রীর জুটি 'বাবলি', জল্পনায় সিলমোহর রাজের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget