এক্সপ্লোর

Manoj Bajpayee: জন্মদিনে আগামী ছবির নাম ঘোষণা করলেন মনোজ বাজপেয়ী, আসছে 'বন্দা'

'Bandaa': ছবির পরিচালক বলেন, 'এই ছবির মধ্যে - দূর্দান্ত একটা কঠিন বাস্তবের গল্প, মনোজ বাজপেয়ীর মতো একজন শান্ত ও দৃঢ় অভিনেতা, এবং অত্যন্ত সবল সাপোর্টিং কাস্ট - সবই আছে।'

নয়াদিল্লি: ২৩ এপ্রিল ৫৪ বছর পূর্ণ করলেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। আর এই বিশেষ দিনই বেছে নিলেন তিনি নিজের নতুন ছবির ঘোষণার জন্য। অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর নতুন কাজের কথা। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে (Social Media) শেয়ার করলেন ছবির পোস্টার (Poster)। ছবির নাম 'বন্দা' (Bandaa)। 

জন্মদিনে নতুন ছবির ঘোষণা মনোজ বাজপেয়ীর

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী গতকাল, রবিবার, ঘোষণা করেন তাঁর নতুন ছবি 'বন্দা'র নাম। তিনি জানান, এই ছবি তৈরি হবে সত্য ঘটনা অবলম্বনে। 

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন 'বন্দা'র পোস্টার শেয়ার করে লেখেন, 'যখন ন্যায়ের কথা আসে, একজন '#বন্দা'ই যথেষ্ট। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত শতাব্দীর বিচারের সাক্ষী থাকুন শুধুমাত্র জি ফাইভে।' শীঘ্রই এই ছবি মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'জি ফাইভ'-এ। চোখে চশমা, পরনে স্যুট, পোস্টারে দেখা গেল অভিনেতার ছবির লুক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manoj Bajpayee (@bajpayee.manoj)

ছবিটি কোর্টরুম ড্রামা ঘরানার যা সোজাসুজিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং ছবিতে একজন নামী আইনজীবীর ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। এমন এক আইনজীবী যে সত্য ও ন্যায়ের জন্য সকল প্রতিকূল পরিস্থিতির বিপরীতে একাই লড়াই করার ক্ষমতা রাখেন। 

এই ছবির পরিচালক অপূর্ব সিংহ কারকি। এক সংবাদ সংস্থাকে তিনি ছবি প্রসঙ্গে বলেন, 'এই ছবির মধ্যে - দূর্দান্ত একটা কঠিন বাস্তবের গল্প, মনোজ বাজপেয়ীর মতো একজন শান্ত ও দৃঢ় অভিনেতা, এবং অত্যন্ত সবল সাপোর্টিং কাস্ট - সবই আছে।'

ছবি প্রসঙ্গে মনোজ বাজপেয়ী বলেন, 'জি ফাইভের সঙ্গে বন্দার হাত ধরে তৃতীয় কাজের কথা ঘোষণা করতে গিয়ে অত্যন্ত আনন্দ হচ্ছে। 'সাইলেন্স... ক্যান ইউ হিয়ার ইট' ও 'ডায়াল ১০০'র সফল সফরের পর আমরা এবার এক দুর্দান্ত জীবনের গল্প নিয়ে আসছি যেখানে সকলের দৃষ্টিপাত প্রয়োজন এবং এই দারুণ অভিযানে আপনাদের যোগদানের তর সইছে না।'

আরও পড়ুন: Urvashi Rautela: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, সাংবাদিককে আইনি নোটিস পাঠালেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

'জি স্টুডিওজ' ও 'ভানুশালি স্টুডিওজ লিমিটেড' নিবেদিত, সুপর্ণ এস বর্মার কোর্টরুম ড্রামার পরিচালক অপূর্ব সিংহ কারকি। 'বন্দা'র প্রযোজনার দায়িত্বে বিনোদ ভানুশালি, কমলেশ ভানুশালি ও বিশাল গুরনানি, সহ প্রযোজনা করছেন জুহি পারেখ মেহতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget