এক্সপ্লোর

দুর্ঘটনায় আহত প্রিয়ঙ্কা হাসপাতালে ভর্তি, কী বলছেন রাহুল বন্দ্যোপাধ্যায়?

ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন ইকো পার্কের কাছে মত্ত বাইক চালকের ধাক্কায় গুরুতর আহত হন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট লেগেছে অভিনেত্রীর।

কলকাতা: বলিউড হোক কিংবা টলিউড, নানা জায়গায় হয় খালি বিচ্ছেদের খবর। আর নাহলে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। কখনও অনুপম-পিয়ার বৈবাহিক সম্পর্কের বিচ্ছিন্নতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কখনও আর এক দম্পতি তথাগত-দেবলীনার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। আর তা নিয়েও চলছে চুল চেরা বিশ্লেষণ। কিন্তু একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরও যে তা কোনও না কোনও সুতোয় বাঁধা থাকে, তা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন 'চিরদিনই তুমি যে আমার' জুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee) এবং প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)।

ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন ইকো পার্কের কাছে মত্ত বাইক চালকের ধাক্কায় গুরুতর আহত হন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। জানা গিয়েছে, দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট লেগেছে অভিনেত্রীর। তাঁকে সকালেই মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইকের সজোরে ধাক্কায় ডান পায়ের দুটি হাড় ভেঙেছে এবং তারসঙ্গে পায়ে বেশ ক্ষতও রয়েছে। 

আরও পড়ুন - শুটিং চলাকালীন বেপরোয়া বাইকের ধাক্কা অর্জুন-প্রিয়ঙ্কাকে, গুরুতর আহত অভিনেত্রী, ভর্তি হাসপাতালে

বিবাহিত সম্পর্ক বেশ কয়েক বছর আগে ভেঙে গেলেও রাহুল এবং প্রিয়ঙ্কার মধ্যের টানের সম্পর্ক এখনও ভাঙেনি। তাই তো প্রিয়ঙ্কা দুর্ঘটনার কবলে পড়া মাত্র হাসপাতালে ছুটে গিয়েছেন 'প্রাক্তন' স্বামী রাহুল। সারাদিন সেখানেই রয়েছেন। অভিনেতার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাঁর গলায় ফুটে উঠেছে উদ্বেগ। বিবাহিত সম্পর্ক আজ হয়তো আর তাঁদের মধ্যে নেই। কিন্তু টান বা ভালোবাসা সেটা তো কিছুটা হলেও থেকেই যায়। তাই প্রিয়ঙ্কার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করতেই রাহুলের গলায় ফুটে উঠল একরাশ উদ্বেগ, চিন্তা। বললেন, 'প্রিয়ঙ্কার মতো শক্তিশালী মেয়ে কমই আছে। ওর পায়ে প্লেট বসাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু ওর যা মনের জোর, তাতে আশা করছি খুব তাড়াতাড়িই ও সুস্থ হয়ে যাবে।'

অপারেশন চলছে প্রিয়ঙ্কা সরকারের। আর অপারেশন থিয়েটারের বাইরে দাড়িয়ে অপেক্ষা করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। জানালেন, অভিনেত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। কিন্তু তিনি হাসপাতালে এসে পৌঁছতে পৌঁছতে ততক্ষণে প্রিয়ঙ্কাকে ওটিতে নিয়ে গিয়েছেন চিকিৎসকরা। তাই অপারেশন শেষে অভিনেত্রীকে চোখে দেখার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। বিবাহিত সম্পর্ক শেষ হওয়ার পরও কখনও প্রিয়ঙ্কা সম্পর্কে কোনও খারাপ মন্তব্য করতে দেখা কিংবা শোনা যায়নি রাহুল বন্দ্যোপাধ্যায়কে। আজও তিনি প্রিয়ঙ্কার দুর্ঘটনায় তাঁর পাশে এসে মনের জোর বাড়াচ্ছেন। অথচ, গলা শুনে বোঝা গেল, মনে মনে ঠিক কতটা ভেঙে পড়েছেন রাহুল। কথায় বলে, বিপদে যে পাশে এসে দাঁড়ায়, সেই তো আসল বন্ধু। আর দুর্ঘটনায় যে মানুষ পাশে এসে দাঁড়ায়, সেই তো ভালো মনের মানুষ। এ সম্পর্ক সত্যিই 'চিরদিনের ভালোবাসার'। কখনও কখনও কঠিন বাস্তব জীবনকে সুন্দর সিনেমা করে তোলে। প্রার্থনা, প্রিয়ঙ্কা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget