এক্সপ্লোর

Prosenjit Chatterjee: 'নতুন স্ক্রিপ্টটা কতদূর? শেষ হলে শোনাস..', 'ঋতু'-কে লিখছেন বুম্বা

'আজকের মেনুটা কী? আলুপোস্ত থাকছে তো?'... দুই বন্ধুর মধ্যে সহজ কথোপকথন যেন।

কলকাতা: 'আজকের মেনুটা কী? আলুপোস্ত থাকছে তো?'... দুই বন্ধুর মধ্যে সহজ কথোপকথন যেন। এক বন্ধুর জন্মদিনে অপরজনের অকপট প্রশ্ন। এই দুই বন্ধুর একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অন্যজন ঋতুপর্ণ ঘোষ! বাংলা চলচ্চিত্রে নিজস্ব ধারায় অবলীলায় গল্প বুনে যেতেন যিনি, আজ তাঁর জন্মদিন। লাইটস, ক্যামেরা, অ্যাকশানের বাইরেও প্রগাঢ় বন্ধুত্ব ছিল ঋতুপর্ণ-প্রসেনজিতের। আজ বন্ধুর জন্মদিনে এক রাশ মনখারাপ নিয়ে কলম ধরলেন আরেক বন্ধু। লিখেও ফেললেন একটা ঝরঝরে চিঠি। তবে, পাঠাতে পারলেন না। ৮ বছর আগে কোনও এক অচিনপুরে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণ। ঠিকানা রেখে জাননি প্রিয় বন্ধু প্রসেনজিতের কাছেও।

ইনস্টাগ্রামে ছোট্ট রিল ভিডিওর আকারে মনের সব কথা যেন উজাড় করে দিলেন অভিনেতা। কেবল লিখলেনই না, সেই লেখা পড়েও ফেললেন নায়ক। নিজের কন্ঠস্বর আর ভিডিওর সঙ্গতে বানিয়ে ফেললেন আবেগ মেশানো কোলাজ। একদিনে ফুটে উঠছে দুই বন্ধুর একসঙ্গে কাটানো সুসময়ের ছবি, আর অন্যদিকে কালো কালির আঁচড়। প্রসেনজিৎ লিখছেন,

'প্রিয় ঋতু,

তুই তো জানিসই সেভাবে কখনও কাউকে চিঠি লেখা হয়ে ওঠেনি আমার। তোর মত ভালো লিখতেও পারি না। তবে আজকের দিনে চেষ্টা করলাম একটু। ভুল হলে রাগ করিস না কিন্তু।

তোর সৃজনশীলতার রঙে তুই অন্যভাবে রাঙিয়েছিলি চলচ্চিত্র জগৎকে এবং অবশ্যই তোর নিজের সৃষ্টিকে। আর আমার জীবনে তোর যে অবদান, কয়েকটা শব্দে তা বোঝানো সম্ভব নয়.. কিন্তু বন্ধু, তুই তো জানিসই। বুঝিসই তুই।

আজকের মেনুটা কী? আলুপোস্ত থাকছে তো? আর নতুন স্ক্রিপ্টটা কতদূর? শেষ হলে শোনাস কিন্তু। অপেক্ষায় থাকব। ভালো থাকিস। শুভ জন্মদিন।

ইতি, বুম্বা'

গোটা চিঠিটাই পড়ে শোনালেন প্রসেনজিৎ। কমেন্টবক্সে চোখ রাখতে দেখা গেল, অনুরাগীদেরও মন ছুঁয়েছে এই লেখা। অনেকেই স্মরণ করে নিলেন ঋতুপর্ণ ঘোষকে। অনেকে আবার প্রসেনজিতের জন্য উপচে দিলেন ভালোবাসা। ভিডিওর ক্যাপশানে ছোট্ট ৩ শব্দ লিখলেন প্রসেনজিৎ। 'শুভ জন্মদিন ঋতু।'

সব বলেও যেন চিঠির পরতে পরতে জমে রইল হাজার না বলা কথা, অভিযোগ, অভিমান, ভালোবাসা। প্রিয় বন্ধুর কাছে সবটা উজাড় করে বলে দিলেও, সোশ্যাল মিডিয়ায় বলা যায় না যে..

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget