এক্সপ্লোর

Ranveer Singh Photoshoot: ফটোশ্যুট বিতর্কের মাঝে নিজের বয়ান রেকর্ড করলেন রণবীর সিংহ

Ranveer Singh: গত ১২ অগাস্ট, মুম্বই পুলিশের একটি দল রণবীরের বাড়িতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠাতে গিয়েছিলেন। অভিনেতা তাঁর বাসভবনে ছিলেন না বলে জানা যায় এবং পুলিশকে বলা হয় যে তিনি ১৬ অগাস্ট ফিরবেন।

নয়াদিল্লি: ফটোশ্যুট বিতর্কে (Nude Photoshoot Controversy) সোমবার নিজের বয়ান রেকর্ড করলেন অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। চেম্বুর পুলিশ স্টেশনে (Chembur Police Station) এদিন নিজের বয়ান রেকর্ড করেন অভিনেতা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট হওয়া নগ্ন ছবির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের (FIR) ভিত্তিতে বয়ান দিলেন তিনি। 

বয়ান রেকর্ড রণবীরের

সম্প্রতি এক ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করেছিলেন রণবীর সিংহ। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় তা। এরপর তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে, যেখানে দাবি করা হয় যে তাঁর ছবি মহিলাদের ভাবাবেগে আঘাত করে। 

এই মামলায় আগামীকাল অর্থাৎ ৩০ অগাস্ট তাঁর পুলিশের কাছে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি আজই অর্থাৎ ২৯ অগাস্ট পৌঁছে যান থানায়, নিজের বয়ান রেকর্ড করান। ম্যাগাজিনের সঙ্গে তাঁর কী চুক্তি ছিল সেই ব্যাপারে বিস্তারিত প্রশ্ন সাজানো হয় পুলিশের তরফে। কোথায় ছবি তোলা হয়, ওই ছবি কারণ ভাবাবেগে আঘাত হানতে পারে সেই ব্যাপারে রণবীরের কোনও ধারণা ছিল কিনা, সেই ব্যাপারে প্রশ্ন করা হয় বলে খবর সূত্রের।

জানা যাচ্ছে, রণবীর তাঁর বিবৃতিতে স্পষ্ট করেছেন যে ফটোশ্যুটটি তাঁকে সমস্যায় ফেলবে এবং মানুষের অনুভূতিতে আঘাত করবে তা তাঁর ধারণা ছিল না। তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে।

গত ১২ অগাস্ট, মুম্বই পুলিশের একটি দল রণবীরের বাড়িতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠাতে গিয়েছিলেন। অভিনেতা তাঁর বাসভবনে ছিলেন না বলে জানা যায় এবং পুলিশকে বলা হয় যে তিনি ১৬ অগাস্ট ফিরবেন।

আরও পড়ুন: Rudranil Ghosh: 'সাংস্কৃতিক জগতের মানুষদের দাগিয়ে দেওয়া ঠিক হবে না', মিমি-নুসরতের পাশে থাকার বার্তা রুদ্রনীলের

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

কর্মক্ষেত্রে, রণবীর সিংহকে শেষ দেখা গিয়েছে 'জয়েশভাই জোরদার' ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে কর্ণ জোহর পরিচালিত ও আলিয়া ভট্টের সঙ্গে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। এছাড়া আসছে রোহিত শেট্টির পরিচালনায় 'সার্কাস' ছবি। সেখানে তাঁকে জ্যাকলিন ফার্নান্ডেজ ও পূজা হেগড়ের সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget