এক্সপ্লোর

'Rowdy Rathore 2': 'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় ভাগে থাকছেন না অক্ষয় কুমার, তাঁর বদলে কে?

Akshay Kumar: আপাতত পরিচালক রোহিত শেট্টির আগামী 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সিদ্ধার্থ। তাঁকেই নাকি 'রাউডি রাঠোর ২' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: ২০১২ সালে মুক্তি পায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'রাউডি রাঠোর' (‘Rowdy Rathore’)। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে এই ছবি। শোনা যাচ্ছে এই ছবির সিক্যোয়েল 'রাউডি রাঠোর ২' (‘Rowdy Rathore 2’) তৈরির কাজ চলছে। কিন্তু সেই ছবিতে কামব্যাক করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার, খবর এমনটাই। তাহলে তাঁর বদলে কে? শোনা যাচ্ছে এক নাম। 

অক্ষয় কুমার নয়, তাঁর বদলে কাকে দেখা যাবে 'রাউডি রাঠোর ২' ছবিতে?

শোনা যাচ্ছে, বক্স অফিসে সাফল্যপ্রাপ্ত 'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় পর্বে অভিনয় করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার। তাঁর বদলে শোনা যাচ্ছে অপর এক নাম। সূত্রের খবর, অক্ষয়ের বদলে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) তাঁর জুতোয় পা গলাতে চলেছেন নাকি। নিশ্চিত করে এখনও কিছু না জানানো হলেও সিদ্ধার্থের কাছেই ছবির প্রস্তাব নিয়ে নাকি গিয়েছেন নির্মাতারা। 

আপাতত পরিচালক রোহিত শেট্টির আগামী 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সিদ্ধার্থ। তাঁকেই নাকি 'রাউডি রাঠোর ২' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রযোজক সাবিনা খানের থেকেই নাকি অফার গেছে অভিনেতার কাছে, খবর এমনটাই। 

'শেরশাহ' মুক্তির পর পর্দায় পুলিশ অফিসারের চরিত্রে যে বেশ ভালই মন জয় করতে পারেন সিদ্ধার্থ, তা প্রমাণিত। তবে সিদ্ধার্থ মলহোত্র এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই খবর। 

এক ঘনিষ্ঠ সূত্রে খবর, 'বেশ কিছুদিন ধরেই রাউডি রাঠোর ২-এর কাজ এগোতে চাইছেন সাবিনা খান। কিন্তু সমস্ত পরিস্থিতি ঠিক মতো স্থানে পড়ার অপেক্ষায় ছিলেন। তিনি অবশেষে রাউডি রাঠোর ২-এর মূল ধারণা স্থির করতে সক্ষম হয়েছেন এবং এই ছবিতে একজন পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে কথোপকথনের পর্যায়ে রয়েছেন। অভিনেতাও আগ্রহ দেখিয়েছেন বটে কিন্তু রোহিত শেট্টির কপ ইউনিভার্সের বাইরে অন্যত্র পুলিশের চরিত্রে অভিনয় করবেন কি না সেই নিয়ে ভাবনা-চিন্তা করছেন।'

আরও পড়ুন: Samantha Ruth Prabhu: 'নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেই সমস্যায় পড়ব', বিস্ফোরক মন্তব্য সামান্থার

সূত্রের খবর, ছবির পরিচালনায় এক বিশেষ ব্যক্তিত্বকে দেখা যাবে। অন্যদিকে নির্মাতারা নাকি আগামী মাস দুয়েকের মধ্যেই ছবির শ্যুটিং শুরু করে দেওয়ার কথা ভাবছেন। প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবির কাস্ট ঠিক করাই এখন বাকি। গত বছর ব্লকবাস্টার ছবি তৈরি করেছেন এমন পরিচালকের সঙ্গেও চলছে কথা। 

তবে 'রাউডি রাঠোর ২' ছবিতে যে অক্ষয় কুমারকে দেখা যাবে না, সেই নিয়ে অত্যন্ত ক্ষিপ্ত ট্যুইটার অনুরাগীরা। 

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget