এক্সপ্লোর

Sooraj Pancholi: জিয়া খানের মৃত্যু নিয়ে তথ্যচিত্রের অংশ হতে চান সূরজ পাঞ্চোলি, বলতে চান 'না বলা কথা'

Jiah Khan: এপ্রিল মাসে জামিনে মুক্তি পাওয়ার পর একটি বিবৃতি জারি করেন সূরজ। তিনি উল্লেখ করেন যে গত ১০ বছর তাঁর ও তাঁর পরিবারের জন্য খুবই 'যন্ত্রণাদায়ক' ছিল। 

নয়াদিল্লি: সম্প্রতি ফের খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতা সূরজ পাঞ্চোলি (Sooraj Pancholi)। শোনা গিয়েছিল তাঁকে দেখা যাবে 'বিগ বস'-এ (Bigg Boss contestant) অংশ নিতে। অনুষ্ঠানের সঞ্চালক সলমন খানের (Salman Khan) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা জল্পনা আরও উস্কে দেয়। একাধিক প্রতিবেদন অনুযায়ী, তাঁকে দেখা যাওয়ার কথা ছিল অনুষ্ঠানে যদিও তা হয়নি। জিয়া খানের (Jiah Khan) আত্মহত্যায় প্ররোচনার মামলায় খালাস পাওয়ার পর থেকে রিয়েলিটি শোতে পাঞ্চোলির সম্ভাব্য অংশগ্রহণের খবর শুরু হয়। এবার ফের শিরোনামে এলেন তিনি।

ফের শিরোনামে সূরজ পাঞ্চোলি

এপ্রিল মাসে জামিনে মুক্তি পাওয়ার পর একটি বিবৃতি জারি করেন সূরজ। তিনি উল্লেখ করেন যে গত ১০ বছর তাঁর ও তাঁর পরিবারের জন্য খুবই 'যন্ত্রণাদায়ক' ছিল। 

এক বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি কখনও রিয়েলিটি শোয়ে যাব না। আমাকে কেউ রিয়েলিটি শোয়ের অফার দেয়ওনি। তবে এই ধরনের জিনিসের দর্শক সংখ্যা বিপুল জানা সত্ত্বেও আমি কখনও অংশ নেব না।' তাঁর কথায় এই ধরনের অনুষ্ঠান তাঁর ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায় না। তাছাড়া তিনি এখন তাঁর অভিনয়ে মন দিতে চান। সিনেমা বা ওয়েব শোয়ে মন দিতে চান। তিনি বলেন, 'আমার ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আমার মাথায় ঝুলে থাকা খাঁড়ার কারণে আমি অতীতে অভিনয়ের সুযোগ হারিয়েছি।'

এরপর সূরজ পাঞ্চোলি জানান যে তিনি কোনও তথ্যচিত্রের অংশ হতে পছন্দ করবেন যেখানে তিনি নিজের তরফের কথাও বলতে পারবেন। তিনি বলেন, 'যদি সেটা হয়, তাহলে আমি তার অংশ হতে চাইব কারণ অন্তত তার মাধ্যমে আমি এমন কথা বলতে পারব যা এখনও বলা হয়ে ওঠেনি।'

আরও পড়ুন: 'Bawaal': দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হিটলারের সঙ্গে কী সম্পর্ক বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ছবির? খোলসা করলেন পরিচালক

প্রসঙ্গত, ২০১৩ সালে জিয়া খানের মৃত্যু হয়। আত্মহত্যা করেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৬ পাতার একটি সুইসাইড নোট। সেখানে অভিনেত্রী প্রতারিত হওয়া ও এমনকী ধর্ষিত হওয়ারও অভিযোগ তোলেন। তাঁর চিঠি অনুযায়ী, এই ঘটনার পর তাঁকে গর্ভপাতও করতে হয় বলে উল্লেখ করেন। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সূরজ পাঞ্চোলির দিকে। অবশেষে অভিনেতা সূরজ বলেন যে আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করার পরে তিনি তাঁর মর্যাদা এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget