এক্সপ্লোর

Basanti Chatterjee: গুরুতর অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা ভাস্বরের

Basanti Chatterjee Health Condition: জানা যাচ্ছে, বিবাহিত হলেও বিবাহিত জীবনে সুখী হননি বাসন্তী চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর করুণ সময়েও পাশে নেই তাঁর পরিবার

কলকাতা: ফের গুরুতর অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মাত্র কয়েক মাস আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন তিনি। একটু সুস্থ হয়ে ফের ফিরেছিলেন কাজে। তবে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে 'গীতা এলএলবি' ধারাবাহিকে অভিনয় করছেন বাসন্তীদেবী। হাসপাতালে থাকার সময় তাঁকে সাহায্য করেছিলেন ধারাবাহিকের প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তী ও অন্যান্য কলাকুশলীরাও। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শোনা যাচ্ছে, পাঁজরের হাড় ভেঙেছে অভিনেত্রীর। শয্য়াশায়ী রয়েছেন তিনি। আর তাঁকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন ভাস্বর চট্টোপাধ্যায়। 

সোশ্যাল মিডিয়ায় ভাস্বর লিখেছেন, ‘আবার অসুস্থ,কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মত স্নেহাশীষ চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এ ছাড়াও সবার কাছে অনুরোধ করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করছি, যদি উনি এই পরিস্থিতিতে কিছু সাহায্য করতে পারেন।’ বাসন্তীদেবীর সঙ্গে সম্পর্ক ভাল ভাস্বরের। সেটে নিয়মিত খোঁজখবর নিতে ভাস্বর। 

জানা যাচ্ছে, বিবাহিত হলেও বিবাহিত জীবনে সুখী হননি বাসন্তী চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর করুণ সময়েও পাশে নেই তাঁর পরিবার। বাসন্তীদেবীর বয়স প্রায় ৮৫ বছর। তাঁর সন্তান রয়েছে। কিন্তু তাঁর অসুস্থতার সময় তাঁর পাশে নেই পরিবার। অর্থ উপার্জনের কারণে তাঁকে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে বলেই জানা যাচ্ছে। তবে সেটে তিনি সবার ভালবাসা পান। তাঁকে সবাই সিনিয়র বলে সম্মানও করেন। তাঁদের মধ্যেই রয়েছেন ভাস্বর। তিনি এদিন লেখার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর সঙ্গে একটি ছবিও শেয়ার করে নেন। 

এর আগেও হাসপাতালে ভর্তি ছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। 'গীতা এলএলবি' ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন তিনি। তবে অসুস্থতার কারণে মাঝেমধ্যেই তাঁকে ধারাবাহিকে দেখা যায় না। তাঁর অংশের শ্যুটিং বন্ধ রাখতে হয়। তবে হাসপাতাল থেকে ফিরেও ফের শ্যুটিং ফ্লোরেই যেতে হয় অভিনেত্রীকে। তার কারণ অর্থ। আর্থিকভাবে বলীয়ান ছিলেন না বলেই অভিনেত্রীকে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে। আপাতত বাসন্তীদেবী ফের সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরে যেন ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছেন সবাই।

আরও পড়ুন: Tollywood: 'সিনেবাপ' মৃণ্ময় এবার বাণিজ্যিক সিনেমায়, আসছে রজতাভ-কাঞ্চনার নতুন ছবি 'খাঁচা'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget