এক্সপ্লোর

Bollywood Actress: সলমনের সঙ্গে জুটি, কেরিয়ারে তুমুল জনপ্রিয়তা! বিয়ের পরে বিরাট সম্পত্তি পেয়ে অভিনয়ই ছেড়ে দিলেন এই নায়িকা!

Salman Khan: একটা সময়ে, বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমায় কাজ করেছেন রম্ভা, জয় করে নিয়েছেন দর্শকদের মন।

কলকাতা: একটা সময়ে বলিউডের পরিচিত মুখ, পেয়েছেন জনপ্রিয়তাও। কিন্তু দীর্ঘদিন হল ছেড়ে দিয়েছেন অভিনয়.. বিয়ে করে একেবারে অন্য জীবন পালন করছেন। বলিউড থেকে শুরু করে টলিউড, এই উদাহরণ কিন্তু নতুন নয়। 'বন্ধন', 'কিঁউকি ম্যায় ঝুট নেহি বোলতা' এবং 'জুড়ওয়া'-র মতো ছবিতে অভিনয় করে বলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সলমন খানের (Salman Khan) সঙ্গে তাঁর জুটি ছিল বেশ জনপ্রিয়। কিন্তু বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে তিনি। গত ১৪ বছর ধরে, তিনি বিয়ে করে কানাডায় বসবাস করছেন। জানেন কে এই অভিনেত্রী? 

তিনি অভিনেত্রী রম্ভা। বর্তমানে কানাডাবাসী এই অভিনেত্রী। একটা সময়ে, বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমায় কাজ করেছেন রম্ভা, জয় করে নিয়েছেন দর্শকদের মন। অথচ রম্ভা এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। জানেন কী, কীভাবে? আসলে রম্ভা বিয়ে করেন ব্যবসায়ী ইন্দ্রকুমার পদ্মনাভনকে। ২০১০ সালে এই ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রম্ভা। কিন্তু এরপরে অভিনয় জগৎকে বিদায় জানিয়ে রম্ভা চলে যান কানাডায়। সেখানে গিয়ে তাঁর জীবন হয়ে যায় একেবারেই আলাদা। রম্ভার বর্তমানে ২ কন্যাসন্তান আর এক পুত্রসন্তান রয়েছেন।

হোম ইন্টেরিয়রের জন্য বিখ্যাত ম্যাজিক উডস কোম্পানির পরিচালক হলেন রম্ভার ইন্দ্রকুমার। এই কোম্পানি ছাড়াও রম্ভার নামে একটি কোম্পানি সহ মোট ৫টি কোম্পানি পরিচালনা করেন তিনি। এর মধ্যে কিছু কোম্পানি চেন্নাইয়েও চলছে। এছাড়াও, শ্রীলঙ্কায় যুদ্ধ-বিধ্বস্ত ছাত্রদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের জন্য কিছু আইটি কোম্পানিও স্থাপন করেছেন রম্ভার স্বামী। প্রসঙ্গত, রম্ভা অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রেখেছিলেন। একবার স্কুলের অনুষ্ঠানে রম্ভা একটি নাটকে অংশ নিয়েছিলেন। সাউথের বিখ্যাত পরিচালক হরিহরন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পারফরম্যান্সে মুগ্ধ হয়ে হরিহরন ১৫ বছর বয়সী রম্ভাকে মালয়ালম ছবি সরগমে কাস্ট করেন। এরপরে আর রম্ভাকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবির হাত ধরে তিনি দর্শকদের মনে পাকা জায়গা করে নেন।

২০১৬ সালে রম্ভার সঙ্গে তাঁর স্বামীর সমস্যার কথা শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল, স্বামী ইন্দ্রকুমারের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যাওয়ারই কথা পাকা হয়ে গিয়েছিল কার্যত। কিন্তু স্বামীকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন রম্ভা। এরপরে তাঁদের মধ্যে ফের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget