এক্সপ্লোর

Saayoni Ghosh: মাতৃহারা অভিনেত্রী সায়নী ঘোষ, শোকস্তব্ধ রাজনীতিক

Saayoni Ghosh Update: এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। বাড়ির বিছানায় তাঁর মা বসে। মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বুজেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন,...

কলকাতা: মাতৃহারা অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে দুঃসংবাদ দিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী (president of the youth wing of Trinamool Congress)। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সায়নীর মা সুদীপা ঘোষ (Sudipa Ghosh)। 

মাকে হারালেন সায়নী ঘোষ

মকর সংক্রান্তির শুভ দিনে, শোকে পাথর অভিনেত্রী সায়নী ঘোষ। জীবনে সবচেয়ে কাছের মানুষ, প্রিয়জনকে হারালেন অভিনেত্রী। মায়ের কোলে শুয়ে, স্নেহের পরশে আবদ্ধ হয়ে একটি ছবি পোস্ট করেন এদিন সায়নী। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং তাঁকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় শহরের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের হাজার চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা করা যায়নি। সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারকা রাজনীতিকের মা।                                   

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। বাড়ির বিছানায় তাঁর মা বসে। মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বুজেছেন অভিনেত্রী। এই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'আর কী কখনও কবে, এমন সন্ধ্যা হবে? জনমের মতো হায়, হয়ে গেল হারা… ভাল থেকো মাগো!!' মায়ের মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই শোকে বিহ্বল অভিনেত্রী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saayoni Ghosh (@sayanigh)

আরও পড়ুন: Pratul Mukherjee: অসুস্থ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় ভর্তি SSKM-এ, দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saayoni Ghosh (@sayanigh)

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি তিনি সক্রিয়ভাবেই রাজনীতিরও অংশ। রাজ্যের শাসকদলের যুবনেত্রী সায়নী। কিন্তু গতবছরও পঞ্চায়েত নির্বাচনের আগে মায়ের অসুস্থতার কারণে প্রচারপর্ব বাতিল করেছিলেন অভিনেত্রী। ১৮ মার্চ ২০২৩-এ একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তাঁর মা। ক্যাপশনে লেখেন, '১২ দিনের দীর্ঘ লড়াইয়ের পর মা বাড়ি ফিরে এসেছে।' এই কঠিন সময় তিনি দ্রুত কাটিয়ে উঠবেন এই প্রার্থনা করছেন সকলে। অভিনেত্রীর পোস্টে শোকজ্ঞাপন করেছেন তাঁর অনুরাগীরা।                                                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget