এক্সপ্লোর

Adhyayan Suman Relationship: কঙ্গনার সঙ্গে 'দূষিত' সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কীভাবে সাহায্য করেছিলেন শেখর সুমন? জানালেন অধ্যয়ন

২০০৯ সালে মোহিত সুরির ছবি 'রাজ : দ্য মিস্ট্রি কনটিনিউজ'-এর সেটে প্রথম কঙ্গনা রানাউতের সঙ্গে আলাপ হয় অধ্যয়ন সুমনের।

মুম্বই : কঙ্গনা রানাউতের সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও তা মোটেই বেশিদিন টেকেনি। বলিউডের 'কুইন' অভিনেত্রীর সঙ্গে তিক্ত সম্পর্ক থেকে কীভাবে তিনি বেরিয়ে এসেছিলেন, সে সম্পর্কে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা অধ্যয়ন সুমন। তার সঙ্গে এও জানিয়েছেন যে, কীভাবে কঙ্গনার সঙ্গে 'দূষিত' সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাঁর বাবা শেখর সুমন তাঁকে সাহায্য করেছিলেন।

২০০৯ সালে মোহিত সুরির ছবি 'রাজ : দ্য মিস্ট্রি কনটিনিউজ'-এর সেটে প্রথম কঙ্গনা রানাউতের সঙ্গে আলাপ হয় অধ্যয়ন সুমনের। ছবিতে কঙ্গনা রানাউত, অধ্যয়ন সুমনের সঙ্গে অভিনয় করেছিলেন ইমরান হাশমিও। ছবির সেট থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেই সম্পর্ক মোটেই বেশিদিন টেকেনি। একটি সাক্ষাৎকারে অধ্যয়ন সুমন বলেন, 'তরুণ মন হওয়ায় আমার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছিল।'

অধ্যয়ন, মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক বিষাক্ত সম্পর্কে পরিণত হয়েছিল। তিনি নাকি সেই সময়ে কঙ্গনার সঙ্গে সম্পর্কের কারণে খুবই মানসিক সমস্যায় ভুগছিলেন। এই অভিনেত্রীর ব্যবহারের জন্যই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন 'রাজ'-এর অভিনেতা। তাঁর মতে, কঙ্গনার ব্যবহার দিন দিন এত বদলে যাচ্ছিল যে, তাঁর পক্ষে সেই সম্পর্কে থাকা সম্ভব হচ্ছিল না। কিন্তু তিনি নিজে এতটাই আবেগপ্রবণ ছিলেন যে, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাঁর মনে অনেক দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিল। সেই সময় অধ্যয়নকে পরামর্শ দিয়ে সাহায্য করেন তাঁর বাবা শেখর সুমন।

সাক্ষাৎকারে অধ্যয়ন সুমন জানিয়েছেন, কীভাবে বাবার সাহায্যে কঙ্গনার সঙ্গে 'দূষিত' বা 'বিষাক্ত' সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। এই অভিনেতা জানিয়েছেন, 'বাবা পরামর্শ দিয়ে বলেছিল- দু’জন মানুষ সম্পর্কে রয়েছে মানে এই নয় যে, তাদের সবসময়ই একসঙ্গে থাকতে হবে। বাস্তবটা অনুভব করে সামনে এগিয়ে যাওয়া দরকার। বাবার এই পরামর্শই আমাকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।'

অধ্যয়ন সুমনের মতে, 'সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে অন্য কোনও ব্যক্তির সঙ্গে যুদ্ধ নয়। যুদ্ধ হয় নিজের সঙ্গেই। তাই যে কোনও সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় আমাদের অনেক সময় লেগে যায়। সেই সময় যদি পাশে এমন কোনও ব্যক্তি থাকেন, যিনি সঠিক পরামর্শ দিয়ে গাইড করতে পারবেন, তাহলে পরিস্থিতি অনেক সহজ হয়ে যায়। কঙ্গনার সঙ্গে তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবং তার পরবর্তীতে দুঃখ ভোলার সময়ও বাবা আমাকে সঠিক পরামর্শ দিয়ে পাশে থেকেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget