এক্সপ্লোর

Adipurush new poster: প্রকাশ্য়ে 'আদিপুরুষ'-এর নতুন পোস্টার, কবে মুক্তি পাচ্ছে ছবি?

Adipurush new poster: ট্রেলার মুক্তির পর থেকেই উন্মাদনা বাড়ছে এই ছবি ঘিরে।

কলকাতা: মুক্তির অপেক্ষায় প্রভাস (Prabhas) ও কৃতী শ্যানন (Kriti Sanon) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)।  ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর এবার প্রকাশ্য়ে এল এই ছবির নতুন পোস্টার।  কী দেখা যাচ্ছে পোস্টারে? পোস্টারে দেখা যাচ্ছে, রাঘব চরিত্রে প্রভাস ধনুক চালাচ্ছেন এবং বজরং অর্থাৎ দেবদত্ত নাগের উপরে দাঁড়িয়ে আছেন। নিজেদের সোশ্য়াল মিডিয়া প্রোফাইলে এই পোস্টার শেয়ার করেছেন ছবির কলাকুশলীরা।

প্রসঙ্গত, ভূষণ কুমার প্রযোজিত এই ছবি  (Adipurush) ইতিমধ্যেই নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউর জন্য চিহ্নিত হয়ে নতুন রেকর্ড গড়েছে। 

ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান দেখা গেছে গোটা বিশ্বজুড়ে। কারণ ভারতের সঙ্গে এই ট্রেলার মুক্তি পেয়েছে বিশ্বে ৭০টি দেশে। ফলে একে 'গ্লোবাল ইভেন্ট' বলা যেতেই পারে। 

আরও পড়ুন...

নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র

নির্মাতাদের দাবি, এই মহাকাব্যিক গল্প (Adipurush) দর্শককে মোহিত করবে এবং রহস্য, ড্রামা, অ্যাকশনে ভরপুর এক দুনিয়ায় নিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এশিয়া, এছাড়া দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, মালয়শিয়া, হংকং, ফিলিপিন্স, মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান, আফ্রিকা, ব্রিটেন, ইউরোপ, রাশিয়া ও মিশরে একসঙ্গে হয়েছে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। 

ছবিতে ভগবান রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যানন (Kriti Sanon) ও লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সেফ আলি খানকে। ভারতীয় মহাকাব্য 'রামায়ণ'-এর আধুনিক সংস্করণ এই ছবির পরিচালক ওম রাউত। 

এই ছবিতে সীতা (Sita) রূপে বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের (Kriti Sanon) দেখা মিলবে। প্রথম লুকে নিঃসন্দেহে নজর কেড়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কৃতী শ্যাননের (Kriti Sanon) লুক পোস্টার (look poster) শেয়ার করা হয়েছিল। দুটি পোস্টারের একটিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। অপরটি মুখের ক্লোজআপ, চোখে জল স্পষ্ট। কৃতী শ্যাননও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি। 

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক ওম রাউত বলেন, 'ওই অতিরিক্ত পাঁচ-ছয় মাস পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা ওই সময়টা আমাদের ভিস্যুয়াল এফেক্টস স্টুডিওয় দিই কাজটাকে আরও ভাল করার জন্য।'

তিনি আরও বলেন, 'চ্যালেঞ্জ সবসময়ই থাকে কিন্তু তার ফলে আমাদের ছবিই আরও ভাল হবে এবং আমাদের সফর শক্তিশালী হবে। বিশেষ করে এই ধরনের একটি সিনেমার ক্ষেত্রে, যা ভারতে প্রথম ধরনের, কারণ আমরা এমন প্রযুক্তি ব্যবহার করেছি যা মার্ভেলস, ডিসি এবং 'অবতার'-এর মতো বড় হলিউড ছবিতে দেখা যায়।' 

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৬জুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget