এক্সপ্লোর

Aditi Munshi: একের পর এক শো বাতিলের ঘোষণা অদিতির, কারণ জেনে উৎকন্ঠায় অনুরাগীরা

Aditi Munshi's Health Update: অদিতি জানিয়েছেন, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও মনের জোরে তিনি ভেবেছিলেন অনুষ্ঠান করবেন। আসলে দীর্ঘদিন আগে থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই শিল্পী চেয়েছিলেন সেগুলি করতে

কলকাতা: তাঁর গান মনে শান্তি আনে.. ভরিয়ে তোলে ভাললাগায়। কিন্তু হঠাৎ ছেদ পড়েছে সেই সুরমূর্ছনায়। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী (Aditi Munshi)। গলায় সংক্রমণ হওয়ার ফলে, চিকিৎসকের পরামর্শে শো বাতিল করতে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবরই জানিয়েছেন অদিতি। 

সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করে অদিতি লেখেন, 'শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার স্থির বিশ্বাস আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুব তাড়াতাড়ি আবার আপনাদের গান শোনাতে ফিরে আসব।' সেই সঙ্গে অদিতি ছবির মধ্যে কয়েকটি লাইন লিখে দিয়েছেন। সেখানেই বিস্তারিত রয়েছে তাঁর অসুস্থতার কথা। 

অদিতি জানিয়েছেন, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও মনের জোরে তিনি ভেবেছিলেন অনুষ্ঠান করবেন। আসলে দীর্ঘদিন আগে থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই শিল্পী চেয়েছিলেন সেগুলি করতে। তবে মনের জোরে বাধ সেধেছে শরীর। কথাও বলতে পারছেন না তিনি। আর তাই, চিকিৎসকের পরামর্শে আপাতত গান গাওয়া স্থগিত রেখেছেন শিল্পী। ডানকুনি, চন্দননগর, কদমপুর ও বাবুঘাটে শো করার কথা ছিল শিল্পীর। সবকটিই বাতিল করতে হয়েছে তাঁকে। তবে সেই সঙ্গে অদিতি ভরসা দিয়েছেন, তিনি খুব তাড়াতাড়িই ফিরে আসবেন মঞ্চে, শোনাবেন হরিনাম।

শিল্পী হওয়ার পাশাপাশি অদিতি বিধায়কও। রাজনৈতিক দায়িত্ব রয়েছে তাঁর। তবে রাজনীতি ও গান দুইই সমান দক্ষতার সঙ্গে চালিয়ে এসেছেন অদিতি। তিনি মূলত কীর্তন ও ভক্তিগীতি নিয়েই কাজ করেন। কালীপুজোর সময় জি বাংলা সিনেমায় একটি বিশেষ অনুষ্ঠান করেছিলেন অদিতি। বাংলায় কবে শুরু হয়েছে কালীমূর্তি স্থাপন করে কালী পুজো? কালীমূর্তি, সাধকদের কালী সাধনা আর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা মন্দিরের অজস্র কাহিনি শুনিয়েছিলেন অদিতি মুন্সি, শুধুমাত্র জি বাংলা সিনেমায়। কোথায় দেবীমূর্তি নাচের ভঙ্গিমায় থাকেন? কোথায়ই বা দেবীকে ক্ষ্যাপাকালী বলা হয়? এসব কাহিনিই শুনিয়েছিলেন অদিতি মুন্সি

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Munshi (@official_aditimunshi)

আরও পড়ুন: Khoraj Mukherjee Excusive: মোটা হয়েছি, চুল উঠে গিয়েছে.. এতদিন পরে আমায় মুখ্যচরিত্রে নিলি? অবাক হয়েছিলেন খরাজ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget