এক্সপ্লোর

Kharaj Mukherjee Excusive: মোটা হয়েছি, চুল উঠে গিয়েছে.. এতদিন পরে আমায় মুখ্যচরিত্রে নিলি? অবাক হয়েছিলেন খরাজ

Khoraj Mukherjee as Bogola Mama: 'ধ্রুব কিন্তু খুব খাটিয়েছে শ্যুটিংয়ের সময়, বকাবকিও করেছে। আবার জড়িয়ে ধরে আদর করে গালে চুমুও খেয়েছে। তখন সব বকুনি ভুলে গিয়েছি' বলছেন খরাজ

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: নাটকের মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা, বড়পর্দা... তাঁর অভিনয়ের কেরিয়ার দীর্ঘ। তবে মুখ্যচরিত্রে আসার সুযোগ পাননি তেমনভাবে। এই ছবিটির অফার পেয়ে প্রথমে তিনি বলে ফেলেছিলেন.. 'চুল উঠে গিয়েছে, মোটা হয়েছি.. এতদিন পরে তোরা আমায় মুখ্যচরিত্রে ভাবলি...' তবে দমে যাননি তিনি। দাপিয়ে শ্যুটিং করেছেন এক রাশ কচিকাঁচাদের সঙ্গে, মিশেছেন, হেসেছেন প্রাণ খুলে। ধ্রুব বন্দ্য়োপাধ্যায় পরিচালনায় 'বগলা মামা যুগ যুগ জিও' (Bogla Mama Jug Jug Jiyo) ছবিতে কাজ করার অভিজ্ঞতা এবিপি লাইভকে (ABP Live) শোনালেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। 

এর আগেও ধ্রুবর সঙ্গে কাজ করেছেন খরাজ। অভিনেতা বলছেন, 'দুর্গেশগড়ের গুপ্তধন-এ ধ্রুবর সঙ্গে প্রথম কাজ করেছিলাম। তখনই মনে হয়েছিল ও কাজ জানে, ভীষণ খুঁতখুঁতে একটা লোক। এমন পরিচালক পাওয়া যায় না। সেইসময়ে ও বলেছিল, 'খরাজদা তোমায় নিয়ে একটা ভাল কাজ করব।' তবে সেই কাজ যে কোনো সিনেমার নামভূমিকা.. তা ধারণা করিনি।'

মুখ্যচরিত্রে অভিনয়ের অফার পেয়ে অবশ্য প্রথমটা একটু দ্বিধা করেছিলেন খরাজ। অভিনেতা বলছেন, 'বগলামামা সাহিত্য নির্ভর চরিত্র, ছোটবেলায় চাঁদমামায় পড়েছি। তবে প্রথমে অফারটা পেয়ে সংশয় হয়েছিল। মনে হয়েছিল, এই সুযোগ আগে এলে আরও অনেক এনার্জি নিয়ে কাজ করতে পারতাম। এখন চুল উঠে গিয়েছে, চেহারা স্থূল হয়েছে। ধ্রুবকে বলেছিলাম, এতদিন পরে আমায় মুখ্যচরিত্রের সুযোগ দিলি। ও আমায় বুঝিয়েছিল, আরও আগে এই চরিত্রে অভিনয় করতে তা মামা হত না, বগলা দাদা হয়ে যেত। বগলামামার চরিত্র করার জন্য একটু বয়স হওয়াই প্রয়োজন।'

 এ তো গেল ছবির অফারের গল্প। শ্যুটিংয়ের সময় আবার অন্যরকম অভিজ্ঞতা। খরাজ বলছেন, 'ধ্রুব কিন্তু খুব খাটিয়েছে শ্যুটিংয়ের সময়, বকাবকিও করেছে। আবার জড়িয়ে ধরে আদর করে গালে চুমুও খেয়েছে। তখন সব বকুনি ভুলে গিয়েছি। আসলে ধ্রুব ব্যক্তিত্বটাই এমন.. গোটা টিমের মধ্যে উদ্দীপনা জাগিয়ে রাখতে পারে, বুস্ট করতে পারে আর প্রাণপাত করে খাটতে পারে। ওর যেটা চাই.. ঠিক বের করে নেবে ও।'

ছবিতে খরাজ ছাড়াও অনেক অভিনেতা অভিনেতা রয়েছেন। তাঁদের এক এক জনের এক এক বয়স। খরাজ বলছেন, 'এই ছবিটা সাদা কালো ছবির মোড়কে একটা রঙিন ছবি। সত্তরের দশকের সিনেমায় যে অনাবিল আনন্দ ছিল, পাড়া কালচার ছিল.. সেটাকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে। তখন প্রত্যেক পাড়ায় যেমন একজন করে মামা, কাকা, পিসি থাকতেন.. তাদেরই তুলে আনা হয়েছে এই ছবি জুড়ে। ছবিতে অপরাজিতা (আঢ্য) রয়েছেন এবং ওঁকে নিয়ে কিছু বলাই বাহুল্য। আমি ওঁর অনুরাগী বলতে পারেন। এছাড়াও রজতাভ (দত্ত), কৌশিক (সেন), ঋদ্ধি (সেন), দিতিপ্রিয়া (রায়)... প্রত্যেকে ভীষণ ভীষণ ভাল অভিনেতা। ওঁরা আগামীতে আরও অনেক পরিণত হবে। ধ্রুব বলেছিল, সবার সঙ্গে মিশে যেতে... তবেই সেই বন্ডিংটা পর্দায় ফুটে উঠবে। আমি চেষ্টা করেছি মাত্র।'

এতদিন পরে মুখ্যচরিত্র পাওয়ার আক্ষেপ রয়েছে? খরাজ বলছেন, 'আমার মনে হয় প্রত্যেক শিল্পীকেই তাঁর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এই শিক্ষা আমি নিজেই অনেককে দিয়েছি। আমিও সেই অপেক্ষাই করছিলাম।'

আরও পড়ুন: Tiger 3 : পর্দায় একসঙ্গে আসতে চলেছেন টাইগার থ্রি-র জ়োয়া ও উরির বিহান? জল্পনা উস্কে দিলেন ক্যাটরিনা

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget