এক্সপ্লোর

Aditya and Shweta Parenthood: আসছে প্রথম সন্তান, স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার আদিত্যর

আদিত্য নারায়ণের শেয়ার করা সুখবরে দারুণ খুশি অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা। লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন তাঁরা। কমেন্ট করেছেন শ্রেয়া ঘোষাল থেকে নেহা কক্কর।

মুম্বই: গায়ক অভিনেতা আদিত্য নারায়ণ (Aditya Narayan) ও তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়ালের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেতা। আজ বিশেষ সেই ছবি শেয়ার করেই সুখবরটা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন। 

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন গায়ক ও অভিনেতা আদিত্য নারায়ণ। ছবিতে তাঁর স্ত্রীর বেবি বাম্প স্পষ্ট। ছবি শেয়ার করে উদিত নারায়ণ পুত্র লিখেছেন, 'শ্বেতা আর আমি অসাধারণ অনুভব করছি। আমাদের প্রথম সন্তান আসছে। সকলে আশির্বাদ করুন।' সুখবর জানানোর পাশাপাশি হ্যাশট্যাগে 'বেবি অন দ্য ওয়ে' লিখেছেন আদিত্য। 

'শাপিথ' অভিনেতা আদিত্য নারায়ণের শেয়ার করা সুখবরে দারুণ খুশি অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা। লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন তাঁরা। কমেন্ট করেছেন শ্রেয়া ঘোষাল থেকে নেহা কক্কর। গায়িকা শ্রেয়া ঘোষাল কমেন্টে লিখেছেন, 'খুব খুব ভালো খবর। মন থেকে শুভেচ্ছা। কী অসাধারণ খবর।' নেহা কক্করও কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন হবু মা-বাবাকে। তিনি এদিন লেখেন, 'বাহ। খুব ভালো খবর। অভিনন্দন দুজনকেই।'

আরও পড়ুন - Badhaai Do First Look: 'বধাই দো' ছবির ফার্স্ট লুক শেয়ার রাজকুমার-ভূমির

হবু বাবা-মা আদিত্য নারায়ণ এবং তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, অভিকা গৌর এবং অন্যান্য তারকারা। ছবির সঙ্গে আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রীর একটি বিশেষ ভিডিও শেয়ার করা হয়েছে নেট মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে অন্তঃসত্বা অবস্থায় ফোটোশ্যুট করছেন শ্বেতা।

প্রসঙ্গত, পুরনো এক সাক্ষাৎকারে আদিত্য নারায়ণ বলেন, 'শ্বেতা আর আমি আমাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করছি। শিশুদের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই খুব ভালো। আর খুব শীঘ্রই আমাদের জীবনেও সন্তান আসতে চলেছে। বাবা হওয়ার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। সম্প্রতি আমরা একটি দুষ্টু মিষ্টি গোল্ডেন রিট্রিভার দত্তক নিয়েছি।'

২০১০ সালে 'শাপিথ' ছবি দিয়ে বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হয় আদিত্য নারায়ণের। ওই ছবির সেটেই শ্বেতা আগরওয়ালের সঙ্গে পরিচয় উদিত নারায়ণ পুত্রের। ২০২০-র ১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget