এক্সপ্লোর

Adnan Sami: কোন উপায়ে ওজন কমিয়েছেন? রহস্য নিজেই ফাঁস করলেন আদনান সামি

Weight Lose: ওজন কমানো নিয়ে আদনান সামি যা বললেন, তা প্রেরণা দেবে তাঁদের যাঁরাও ওজন কমাতে চাইছেন।

মুম্বই: বলিউড গায়ক আদনান সামির (Adnan Sami) ওজন কমানোর গল্প প্রেরণা দেয় বহু মানুষকে। তাঁর ওজন ছিল ২২০ কেজি। আর আজ তিনি অতিরিক্ত ওজন কমিয়ে ৭৫ কেজিতে এসেছেন। কীভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন? সম্প্রতি এক সাক্ষাৎকারে আদনান সামি নিজের ওজন কমানোর (Weight Lose) রহস্য ফাঁস করলেন। আর তিনি যা বললেন, তা প্রেরণা দেবে তাঁদের যাঁরাও ওজন কমাতে চাইছেন।

আদনান সামির ওজন কমানোর জার্নি-

কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন জনপ্রিয় গায়ক আদনান সামি। ছবিগুলি পরিবারের সঙ্গে তাঁর মলদ্বীপ ভ্রমণের। তাঁর ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। অতিরিক্ত ওজন কমিয়ে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদনান সামি জানাচ্ছেন যে, ওজন কমানোটা তাঁর কাছে জীবন আর মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। তাই ওজন তাঁকে কমাতেই হয়। তিনি বলছেন, 'আমি এটা খুব সহজভাবে করেছি কারণ, এটা আমার করার দরকার ছিল। জীবন আর মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল আমার ওজন। তবে, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতেই।'

আরও পড়ুন - Ananya Panday: প্রত্যেক শ্যুটিংয়ের সময় এই বলি নায়িকার ছবি সঙ্গে রাখেন অনন্যা, জানেন কেন?

আদনান সামি আরও বলছেন, 'আমি নির্দিষ্ট নিয়ম মেনে চলেছি। খাবারে নজর দিয়েছি। কী খাচ্ছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে। না ভাত, না রুটি, না তেল না চিনি। সব বন্ধ করেছিলাম। আশা করেছিলাম এর ফলে সামান্য কিছু ওজন হয়তো কমবে। কিন্তু দেখলাম ১৩০ কেজি ওজন কমিয়ে ফেলেছি। এটা সেভাবে কোনও পরিকল্পনা করে করিনি। নিয়ম মেনে চলেছি। আর তাতেই এটা খুব স্বাভাবিকভাবেই হয়ে গিয়েছে। কী কাচ্ছি, তা নিয়ে আজ খুবই সতর্ক থাকি আমি। আমি ফের আগের ওজনে ফিরে যেতে চাই না। আমি আমার এই স্বল্প আহারে খুশি।'

ওজন কমিয়ে বহু অনুরাগীকে প্রেরণা দিচ্ছেন আদনান সামি-

গায়ক বলছেন, 'আমার মনে হয় না আমি বহু মানুষকে প্রেরণা দিতে পেরেছি বলে। তবে, এটা বলতে পারি, আমি নিজে খুব খুশি যে এটা আমি করতে পেরেছি। আর এটা যদি কারও প্রেরণা বলে মনে হয়, তাহলে ভালো লাগবে তো অবশ্যই।' প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, ১৬ মাসে ২২০ কেজি থেকে নিজের ওজন ৭৫ কেজিতে এনেছেন আদনান সামি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget