এক্সপ্লোর

Soumitrisha Kundoo: 'উচ্ছেবাবু'-র বিয়েতে নেই 'মিঠাইরানি', আমন্ত্রণই পাননি সৌমিতৃষা?

Mithaai Bengali Serial: শোনা যায়, যে একসময়ে সম্পর্ক ছিল আদৃত ও সৌমিতৃষার। তবে তাঁদের প্রেম পরিণতি পায়নি

কলকাতা: সাত-পাকে বাঁধা পড়লেন আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)।  বহু জল্পনার পরে অবশেষে সিলমোহর পড়ল তাঁদের সম্পর্কে। টলিউডের নতুন তারকা দম্পতি আদৃত ও কৌশাম্বি। তাঁদের বিয়েতে সামিল হয়েছিল পুরো 'মিঠাই' (Mithaai) পরিবারই। তবে ছিলেন না খোদ মিঠাই-ই! আদৃত-কৌশাম্বির বিয়েতে গরহাজির 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডু। 'উচ্ছেবাবু'-র বিয়ের দিন কী করলেন 'মিঠাইরানি'? 

আদৃত-কৌশাম্বির বিয়ের রাতে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন 'মিঠাই'। একটি পাশ্চাত্য পোশাকে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি, তবে বাড়িতেই। যেখানে হাজির গোটা 'মিঠাই' পরিবারই, সেখানে কেন থাকলেন না নায়িকাই, তা নিয়ে প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। তবে 'মিঠাই' আর 'উচ্ছেবাবু'-র অফস্ক্রিন সম্পর্ক নিয়ে ভিন্নমত রয়েছে। অনেকেই মনে করেন, সৌমিতৃষা নাকি এই বিবাহে আমন্ত্রণই পাননি। তার কারণ, আদৃত ও সৌমিতৃষার সম্পর্ক একসময়ে তলানিতে ঠেকেছিল। একসময়ে নাকি সেটের বাইরে একে অপরের সঙ্গে কথা বলতেন না সৌমিতৃষা ও আদৃত। কৌশাম্বিও নেই সৌমিতৃষার ফ্রেন্ডলিস্টে। 'মিঠাই' পরিবারের অনেকের সঙ্গেই যোগাযোগ নেই খোদ 'মিঠাইরানি'-র। 

এও শোনা যায়, যে একসময়ে সম্পর্ক ছিল আদৃত ও সৌমিতৃষার। তবে তাঁদের প্রেম পরিণতি পায়নি। আর তারপরেই কৌশাম্বির সঙ্গে ঘনিষ্ঠতা আদৃতের। কৌশাম্বি ও আদৃতের সম্পর্ক নাকি মানতেই পারেননি সৌমিতৃষা। এরপর থেকেই 'মিঠাই' পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। এছাড়াও কিছু অভ্যন্তরীণ সমস্যা ছিল 'মিঠাই'-এর টিমের মধ্যে। সেই কারণেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে 'মিঠাই' পরিবারের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন সৌমিতৃষা। এই বিষয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় উন্নাসিক বলে দাগিয়ে দেওয়া হলেও বিভিন্ন সাক্ষাৎকারে, বারে বারেই সেই দাবি নস্যাৎ করেছেন সৌমিতৃষা। তাঁর কথায়, তিনি এখন ব্যস্ত থাকতে চান নিজের কাজ নিয়েই। 

আদৃত-কৌশাম্বির বিয়ের দিন বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছিলেন সৌমিতৃষা। সেদিন ছিল বৃষ্টির শহর। নিজের বাড়ির ব্যালকনিতে ভিজতে ভিজতেই একটি ছোট্ট রিল তৈরি করেছিলেন সৌমিতৃষা। এরপরে সন্ধেবেলা একগুচ্ছ ছবিও শেয়ার করে নিয়েছিলেন তিনি। তবে আদৃত-কৌশাম্বির বিয়েতে মিঠাইকে না দেখতে তাঁর অনুরাগীরা অনেকেই চটেছেন। এই বিয়ে সম্পর্কে বিরূপ মন্তব্য, কটাক্ষও ভেসে এসেছে। অনেকে বলেছেন, 'এটাই আসল রূপ। ভাল অভিনেত্রী সৌমিতৃষা রাজনীতির জন্যই বিয়েতে নিমন্ত্রণ পেল না'। তবে এই সমস্ত জল্পনা থেকে এখন নিজেকে দূরেই রাখতে চান সৌমিতৃষা। ব্যস্ত থাকতে চান নিজের কাজ নিয়েই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

আরও পড়ুন: Adrit-Kaushambi Marriage: বৃষ্টির সন্ধেয় লাল বেনারসি আর পাঞ্জাবিতে সাত-পাক, নতুন জীবন শুরু করলেন আদৃত-কৌশাম্বি

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget