এক্সপ্লোর

Bengal Files: পশ্চিমবঙ্গে প্রচারই করতে পারেননি বিবেক অগ্নিহোত্রী, সরকার পরিবর্তনের পরেই বাংলায় মুক্তি পেতে পারে 'দ্য বেঙ্গল ফাইলস'!

Vivek Agnihotri: গণনার শেষে যখনই এটা স্পষ্ট হয়ে যায় যে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, তখনই X-এ একটি পোস্ট করেছিলেন বিবেক অগ্নিহোত্রী

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বাংলার 'দ্য বেঙ্গল ফাইলস' সিনেমা অবশেষে মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে।
  • রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে মুক্তি পাচ্ছে ছবিটি।
  • পরিচালক বিবেক অগ্নিহোত্রী মমতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিলেন।
  • বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তির জন্য আলোচনা চলছে।

কলকাতা: আগেই আর্জি জানিয়েছিলেন, এই সিনেমার অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। বাংলার ওপর তৈরি হলেও, এই সিনেমা মুক্তি পায়নি পশ্চিমবঙ্গে, দেখতে পারেননি কেউই। এই ছবির সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের পরিবারকে পর্যন্ত এই ছবির শো দেখার জন্য যেতে হয়েছিল রাজ্যের বাইরে। আর এবার, মানুষ দেখতে পারবেন সেই চর্চিত সিনেমা, 'দ্য বেঙ্গল ফাইলস' (The Bengal Files)। গতবছরের সেপ্টেম্বর মাসে অন্যান্য রাজ্যের মতোই, এই রাজ্যেও মুক্তি পাওয়ার কথা ছিল, 'দ্য বেঙ্গল ফাইলস'। ছবির প্রচার করতে, কলকাতাতেও এসেছিলেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তবে সেই প্রচারের সময় থেকেই শুরু হয় বিভিন্ন সমস্যা, পরিচালক অভিযোগ করেন অসহযোগীতার। এরপরে এই সিনেমা মুক্তিই পায়নি পশ্চিমবঙ্গে। তবে বাংলায় সরকার বদলের পরে, নতুন করে বাংলায় মুক্তি পাচ্ছে 'দ্য বেঙ্গল ফাইলস'।

প্রাক্তন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

গণনার শেষে যখনই এটা স্পষ্ট হয়ে যায় যে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, তখনই X-এ একটি পোস্ট করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। সেখানে তিনি লিখেছিলেন, কীভাবে 'কাশ্মীর ফাইলস' ছবিটাকে একাধিক প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি এটাও অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগীতার কারণেই বাংলার মানুষ 'দ্য বেঙ্গল ফাইলস' দেখা থেকে বঞ্চিত থেকেছে। এটাও অভিযোগ করা হয়েছিল যে, যে সমস্ত বাংলার শিল্পীরা এই ছবিতে কাজ করেছেন, পরবর্তী কাজ পাওয়ার ক্ষেত্রে তাঁদেরও বিপাকে পড়তে হয়েছে।

কোথায় মুক্তি পাচ্ছে 'দ্য বেঙ্গল ফাইলস'?

এখানেই শেষ নয়, বিবেক অগ্নিহোত্রী আরও লিখেছিলেন, 'আমাদের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান আটকানো হয়েছিল, অপদস্থ, অপমান করা হয়েছিল। আমার নামে একাধিক অভিযোগ করা হয়েছিল পুলিশে, করা হয়েছিল FIR -ও। বাংলা থেকে আমায় কার্যত বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। রাজ্যপালের কাছ থেকে পুরষ্কার নিতে যেতে পারিনি। কিন্তু আমরা হাল ছাড়িনি। যতজনকে সম্ভব, যেভাবে সম্ভব আমরা এই সিনেমাটা দেখিয়েছিলাম।' সদ্যই, কলকাতার একাধিক সিনেমাহল মালিক ও ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন, ছবিটি বাংলায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে শুধুমাত্র একটি সিনেমাহল নয়, গোটা রাজ্যের বিভিন্ন সিনেমাহলেই এই ছবিটিকে মুক্তি দেওয়ার কথা হচ্ছে।

আরও পড়ুন: Bikram Chatterjee: 'বাবা'-র দায়িত্ব এবার বিক্রমের কাঁধে, প্রথম প্রযোজনা জিতের! কে কোন চরিত্রে থাকছেন?

 

 

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget