এক্সপ্লোর

Agnidev Chatterjee: 'মাইল্ড স্ট্রোক', অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়! হাসপাতালে ভর্তি, জানালেন স্ত্রী সুদীপা

Agnidev Chatterjee News: সুদীপা জানিয়েছেন, পরিচালক অগ্নিদেবের মাইগ্রেনের সমস্যা রয়েছে। প্রাথমিকভাবে পরিবারের তরফ থেকে মনে করা হয়েছিল, মাইগ্রেন জাতীয় কোনও কিছুরই সমস্যা হচ্ছে অগ্নিদেবের

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
  • শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • বাম চোখে দেখতে সমস্যা ও হাঁটতে অসুবিধা হওয়ায় হাসপাতালে ভর্তি।
  • অসুস্থ পরিচালকের দ্রুত আরোগ্য কামনায় স্ত্রীর প্রার্থনা।

কলকাতা: অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন, অগ্নিদেবের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অগ্নিদেবের স্বাস্থ্য নিয়ে জানিয়েছেন অভিনেত্রী সুদীপা। জানিয়েছেন, মাইল্ড স্ট্রোক হয়েছে পরিচালকের। প্রাথমিক পরীক্ষা করে জানা গিয়েছে, স্ট্রোক হয়েছে পরিচালকের। শুক্রবার ও একটি স্ট্রোক হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অগ্নিদেব।

সুদীপা জানিয়েছেন, পরিচালক অগ্নিদেবের মাইগ্রেনের সমস্যা রয়েছে। প্রাথমিকভাবে পরিবারের তরফ থেকে মনে করা হয়েছিল, মাইগ্রেন জাতীয় কোনও কিছুরই সমস্যা হচ্ছে অগ্নিদেবের। তবে পরবর্তীতে বুঝতে পারা যায়, সমস্যা গুরুতর। জানা গিয়েছে, বাম চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না তিনি। হাঁটতে পর্যন্ত পারছিলেন না। বারে বারে টলে পড়ে যাচ্ছিলেন। সেই কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত হাসপাতালেই রয়েছেন পরিচালক। চিকিৎসকেরা চিকিৎসা চালাচ্ছেন। প্রয়োজন মাফিক চিকিৎসা চলছে।

সুদীপা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন অগ্নিদেব। অনুরাগীদের কাছে সুদীপা অনুরোধ করেছেন, প্রত্যেকে যেন অগ্নিদেবের জন্য প্রার্থনা করেন। এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন অগ্নিদেব। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে সুস্থ হয়ে তিনি ফের ছবির কাজ শুরু করেছেন। 'চোর' বলে একটি সিনেমা তৈরি করছিলেন অগ্নিদেব। সেই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জিতু কমল (Jeetu Kamal)-কে। জানা গিয়েছিল, বাংলা ছবিতে প্রথমবার কাজ করছেন, এম এম কীরাভানী। জিতু কমলের লিপেই গান গাওয়ার কথা এম এম কীরাভানী-র।

সোশ্যাল মিডিয়ায় অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরা। দীর্ঘ কেরিয়ারে ‘চারুলতা ২০১১’, ‘মিসেস সেন’ বা ‘গহীন হৃদয়’-এর মতো প্রশংসিত ছবি উপহার দিয়েছেন তিনি। কেবল সিনেমা নয়, বাংলা টেলিভিশনের জগতেও তিনি নিজের সাক্ষর রেখেছেন। 

প্রসঙ্গত, প্রত্যেক বছরই সুদীপার বাড়িতে ভীষণ ঘটা করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। টলিপাড়ার অনেকেই উপস্থিত থাকেন এই পুজোয়। সক্রিয় অংশগ্রহণ করেন পরিচালক অগ্নিদেব ও। তবে বেশ কয়েক মাস ধরে বারে বারেই অসুস্থ হয়ে পড়ছেন অগ্নিদেব। তবে এর মধ্য়েই নতুন সিনেমার কাজ করেছেন তিনি। তবে কবে জিতুর নতুন সিনেমা মুক্তি পাবে, তা ঠিক হয়নি। সিনেমার বেশি কিছু কাজ এখনও বাকি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget