এক্সপ্লোর

ঊর্মির উদ্যোগে নতুন সাজে সাজল গোটা সরকার পরিবার, কেমন হল করবা চৌথ?

ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'-এর সেটে পালিত হচ্ছে করবা চৌথ। ঊর্মির উদ্যোগে পরিবারের সবাই সেজেছে নতুন বেশে, শিখছে নতুন ব্রতর নিয়ম!

কলকাতা: অন্যান্য দিনের থেকে আজকের দিনটা বেশ আলাদা। লাল বেনারসি, লেহঙ্গা, ভারি গয়নায় সেজেছে সরকার বাড়ির মেয়েরা। সাবেকি সাজের ছোঁয়া ছেলেদের পোশাকেও। কারণ? ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'-এর সেটে পালিত হচ্ছে করবা চৌথ। ঊর্মির উদ্যোগে পরিবারের সবাই সেজেছে নতুন বেশে, শিখছে নতুন ব্রতর নিয়ম! কেবল অন ক্যামেরা নয়, অফ ক্যামেরাও- সেটে চলছে দেদার মজা। শ্যুটিংয়ের ফাঁকে কী বলছেন কলাকুশলীরা? এবিপি লাইভে দেখে নিন 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের অন্দরমহলের গল্প। 

ভারি গয়না ও লেহঙ্গায় সেজেছেন পরিবারের সবাই। আর সবচেয়ে বেশি সেজেছেন অবশ্য ধারাবাহিকের নায়িকা খোদ। ঊর্মি সরকার ওরফে অন্বেষা হাজরা। কথা বলতে গিয়ে প্রথমেই তাঁকে বেশ উচ্ছসিত দেখাল সাজ নিয়ে। দর্শকদের প্রশ্ন করে বসলেন, 'কেমন লাগছে আমায় এই সাজে?' তারপর নায়িকা জানালেন, কেবল করবা চৌথ নয়, এই ব্রত পিছনে কী কী ইতিহাস রয়েছে, সমস্তই বিস্তারিত দেখানো হবে এই ধারাবাহিকে। অন্যদিকে নতুন এই ব্রত নিয়ে বেশ উচ্ছসিত ধারাবাহিকের অপর চরিত্র মিনু ওরফে মানসি সিংহ। অভিনেত্রী বললেন, 'এর আগে কোনও বাংলা ধারাবাহিকে এত ঘটা করে করবা চৌথ পালিত হয়েছে বলে আমার জানা নেই। তবে আমরা খুব মজা করে শ্যুটিং করছি। এই শ্যুটিংটা করতে গিয়ে অনেক নতুন নিয়ম জানতে পারছি। ধারাবাহিকেও খুব ভালো সময়ে এই রেওয়াজটা পালিত হচ্ছে। ধারাবাহিকের গল্পে মিনুর জীবনেও ভালোবাসা এসেছে। সুমন।'

কিছুটা বাধ্য হয়েই করবা চৌথে অংশ নিচ্ছেন সাত্যকী ওরফে ঋত্বিক মুখোপাধ্যায়। তাঁর নাকি এই বিষয়ে কোনও মতামতই নেই। ক্যামেরার সামনে বললেন, আমরা সেটের সবাই এই প্রথমবার করবা চৌথ পালন করছি। খুব মজা করে অংশ নিচ্ছি সবাই। কাজ করতে ভালো লাগছে।' অন্যদিকে পর্দার মৃণালিনী মানে পরিবারের ছোট ঠাম্মি সেজেছেন লাল জারদৌসী শাড়িতে। হাসতে হাসতে তিনি বললেন, 'দেখলেন তো আমাদের সাজিয়ে গুছিয়ে কী অবস্থা করেছে। বাড়িতে এখন ঊর্মির জন্য তুলকালাম কাণ্ড হচ্ছে। ওর বক্তব্য, ও আমাদের বাড়ি এসে অনেক নতুন ব্রত শিখেছে। এবার আমাদের ওর থেকে ব্রত শিখতে হবে।' মায়ের পাশে দাঁড়িয়েছিলেন পরিবারের বড় ছেলেও। তিনি আবার ঊর্মির ওপর প্রচণ্ড স্নেহপরবশ। বললেন, 'আমি সাত্যকীর বাবা আর ঊর্মির শ্বশুরমশাই। তবে আমি ঊর্মিকে নিজের মেয়েই মনে করি। সোনা মেয়ে বলে ডাকি ওকে। আর ঊর্মি আমায় নিজের বাবা বলে ডাকে।'

সব মিলিয়ে এখন জমজমাট 'এই পথ যদি না শেষ হয়'-এর অনস্ক্রিন আর অফস্ক্রিনের গল্প।

 

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget