এক্সপ্লোর

Aishwarya Rai Summoned: ইডি দফতরে হাজিরা দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন, খবর সূত্রের

Aishwarya Rai Summoned: পানামা পেপার কাণ্ডে জড়িত এই ৫০০ জনের মধ্যে রয়েছেন একাধিক নেতা, অভিনেতা, খেলোয়াড়, ব্যবসায়ী। এই প্রথম সারির তারকাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

নয়াদিল্লি: আজ ইডি (ED) দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পানামা পেপার কাণ্ডে তলব হওয়ার পর অভিনেত্রী এদিন ইডি-র দিল্লি অফিসে হাজির হয়েছেন।

 

প্রথমে জানা যায়, আজ তলব করা হলেও তিনি চিঠি দিয়ে না যেতে পারার কথা জানিয়েছেন। তবে এবার খবর, যে তিনি ইডি দফতরে পৌঁছেছেন। পানামা পেপার কাণ্ডে নোটিস পাঠানো হতে পারে অমিতাভ বচ্চনকেও। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে প্রশ্নপত্র। পানামা পেপার কাণ্ডে প্রায় ৫০০ জন ভারতবাসীর জড়িত থাকার খবর পাওয়া গেছে।

পানামা পেপার কাণ্ডে জড়িত এই ৫০০ জনের মধ্যে রয়েছেন একাধিক নেতা, অভিনেতা, খেলোয়াড়, ব্যবসায়ী। এই প্রথম সারির তারকাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কর আদায় কর্তৃপক্ষ তদন্ত করছে। 

আরও পড়ুন: Taimur Ali Khan Birthday: জন্মদিনে আদরের টিমকে 'মাথা উঁচু করে এগিয়ে' যাওয়ার বার্তা মা করিনার

অভিষেক বচ্চনও এই তদন্তে যোগদান করেছে মাসখানেক আগে। বহুদিন ধরেই এই পানামা পেপার কাণ্ডের তদন্ত চলছে। দেশের একাধিক তাবড় নামকে এই তালিকায় যোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এই মামলায়, মাস খানেক আগে, ইডি অফিসে পৌঁছন অভিষেক বচ্চনও। বেশ কিছু নথিপত্র তিনি ইডি আধিকারিকদের হাতে তুলে দেন। ইডি সূত্রেই খবর, খুব শীঘ্রই নোটিস পাঠিয়ে তলব করা হবে বিগ-বিকেও। 

দীর্ঘদিন ধরে চলা 'পানামা পেপার কাণ্ড'-এ আগেই নাম জড়ায় বচ্চন পরিবারের। ২০১৬ সালে, যুক্তরাজ্যে পানামা ভিত্তিক একটি আইন সংস্থার ১১.৫ কোটি টাকার করের নথি ফাঁস হয়। এতে সারা বিশ্বের বড় বড় নেতা, ব্যবসায়ী ও বড় বড় ব্যক্তিত্বদের নাম প্রকাশ করা হয়। ভারতের ক্ষেত্রে, প্রায় পাঁচশোরও বেশি মানুষের নাম জানা গেছে। এতে বচ্চন পরিবারের নামও রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget