এক্সপ্লোর

রাস্তায় কাদা-গোবর, ইট-পাথর, ‘সরবজিৎ’-এর জন্য খালি পায়েই দৌড় ঐশ্বযার!

নয়াদিল্লি: কাদামাটিমাখা রাস্তা, খানাখন্দে ভরা, ছড়িয়ে রয়েছে ইট, পাথরের টুকরো। কোথাও বা গোবর। কিন্তু ‘সরবজিৎ’-এর জন্য হাসিমুখে তার মধ্যে খালি পায়েই দৌড়লেন ঐশ্বর্যা রাই! পা ছড়ে গেল, চোটও লাগল। কিন্তু সেজন্য কোনও অনুযোগ নেই। আহা-উঁহু করা নেই। এক মূহূর্তও না থেমে পুরো শটটা শেষ করলেন ঐশ্বর্যা। প্রাক্তন বিশ্বসুন্দরীর কাজের প্রতি এমন নিষ্ঠা, আন্তরিকতায় হতবাক পাকিস্তানে ফাঁসির সাজা পাওয়া ভারতীয় বন্দি সরবজিত্ সিংহের বায়োপিক ‘সরবজিৎ’ ছবির পরিচালক ওমুঙ্গ কুমার। ছবিতে রিয়েল লাইফে সরবজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করছেন বচ্চন-ঘরণী। সরবজিত্কে পাকিস্তানের জেলে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। কিন্তু তার আগে ভারতের চর সন্দেহে আটক, মৃত্যুদণ্ডের সাজা পাওয়া প্রাণাধিক প্রিয় ভাইকে পাকিস্তানের জেল থেকে ছাড়িয়ে আনতে দলবীরের লড়াই-সংগ্রামকে ফুটিয়ে তুলেছেন ঐশ্বর্যা। জানা গিয়েছে, একটি গ্রামের অলি-গলি দিয়ে উদভ্রান্তের মতো দৌড়ানোর দৃশ্যের শ্যুটিংয়ের ঠিক আগেই চটিজোড়া ছিঁড়ে যায় ঐশ্বর্যার। কিন্তু শ্যুটিংস্থল তো অজ গ্রাম। সেখানে নতুন জুতোর ব্যবস্থা করতে অনেক সময় লেগে যাবে। এদিকে, একে আউটডোর শট। তার ওপর প্রচণ্ড গরম। দিনের আলো দ্রুত ফুরিয়ে আসছে। বাচ্চা থেকে বুড়ো-গোটা গ্রাম হামলে পড়েছে ঐশ্বর্যাকে দেখতে। দেরি করা চলবে না, বুঝে খালি পায়েই দৌড়তে তৈরি হন তিনি। পা কেটে যায়। কিন্তু যন্ত্রনা চেপে যেভাবে শ্যুটিং শেষ করেন, সেজন্য তাঁকে কুর্ণিশ করে ওমুঙ্গ কুমার বলেছেন, আঘাত পেয়েও একটিবারও হইচই করলেন না! ওঁর কাজের প্রতি ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget