এক্সপ্লোর

Ajay Devgan Birthday: বলিউডের জন্য নামবদল, কাজলের বিশেষ শর্ত মেনে বিয়ে, জন্মদিনে অজানা অজয় দেবগণ

Actor Ajay Devgan Birthday: 'জিগর' ছবিতে অভিনয়ের সময় করিশ্মা কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অজয়। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক

কলকাতা: তাঁর জন্ম নয়াদিল্লিতে। পরিবার অনেকের সঙ্গেই পূর্ব যোগ ছিল বলিউডের। আর তাই হয়তো, তাঁর ভাগ্যে লেখাই ছিল রূপোলি পর্দার জৌলুস। আর নিজের জন্মগত নাম পরিবর্তনও সেই রূপোলি পর্দার সৌজন্যেই। আজ বলিউডের অন্যতম অভিনেতা অজয় দেবগণ (Ajay Debgn)-এর জন্মদিন। 

অজয়ের বাবা বীরু দেবগণ ছিলেন বলিউডের স্টান্ট কোরিওগ্রাফার ও একজন অ্যাকশন পরিচালক। ভাই অনিল দেবগণও যুক্ত ছিলেন চিত্রনাট্য লেখা ও ছবি তৈরির কাজে। মা বীণা দেবগণও ছবি প্রযোজনা করেছিলেন। জুহুর সিলভার বিচ হাই স্কুলে পড়াশোনা করেছিলেন অজয়। এরপর মিথিবাঈ কলেজে পড়াশোনা চালিয়ে যান অজয়। এরপর, ১৯৯১ সালে বলিউডে পাকাপাকিভাবে পা রাখেন অজয়। 

তাঁর প্রথম ছবি ছিল 'ফুল অউর কাঁটে' (Phool Our Kaante)। আর এই ছবি মুক্তির আগেই নিজের নাম বদলে ফেলেছিলেন অজয়। তাঁর আসল নাম ছিল বিশাল দেবগণ (Vishal Devgan)। কিন্তু তাঁর ছবি মুক্তির একই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল মনোজ কুমারের পুত্রের। তাঁর নামও ছিল বিশাল। নিজের অনন্যতা বজায় রাখার জন্যই নিজের নাম বদলে অজয় করে নেন অভিনেতা। এরপর ২০০৯ সালে নিজের পদবির বানানও বদলে নেন অজয়।

'জিগর' ছবিতে অভিনয়ের সময় করিশ্মা কপূরের (Kareeshma Kapoor)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অজয়। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ১৯৯৫ সালেই ভেঙে যায় অজয় ও করিশ্মার সম্পর্ক। ওই বছরই কাজলের সঙ্গে গুণ্ডারাজ (Gundaraj) ছবিতে কাজ করতে গিয়ে আলাপ হয় অজয়ের। সেই আলাপ গড়ায় প্রেমে। দীর্ঘ সম্পর্কের পরে ১৯৯৯ সালে মহারাষ্ট্রের রীতি মেনে কাজলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অজয়। তাঁদের দুই সন্তানও রয়েছে। বড় মেয়ে নাইসা ও পুত্র যুগ।

একটি সাক্ষাৎকারে অজয় জানিয়েছিলেন, কলেজ জীবনে যথেষ্ট দূরন্ত ছিলেন তিনি। কলেজ জীবনে ২ বার লক আপে যেতে হয়েছিল অভিনেতাকে। একবার বাবার বন্দুকও কেড়ে নিয়েছিলেন তিনি। তবে সেই সাক্ষাৎকারেই তিনি স্বীকার করেন, কাজগুলি বেআইনি ছিল কিন্তু বয়সের কারণেই অজয় তা বোঝেননি। 

একবার কাজল বলেছিলেন, অজয়কে বিয়ে করার জন্য একটি শর্ত রেখেছিলেন তিনি। কাজল বই পড়তে খুব ভালবাসেন। তাই অভিনেত্রীর দাবি ছিল, বাড়িতে একটি লাইব্রেরি বানিয়ে দিতে হবে কাজলকে। কথা রেখেছিলেন অজয়। মধুচন্দ্রিমার উপহার হিসেবে কাজলকে অজয় উপহার দিয়েছিলেন বাড়ির লাইব্রেরি।

আরও পড়ুন: New Web Series: 'অমৃতের সন্ধানে' সৌরসেনী, দেবাশীষ, চন্দন, নববর্ষে নতুন চমক সুরিন্দর ফিল্মসের

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget