এক্সপ্লোর

Ajay Devgn with Bear Grylls: বেয়ার গ্রিলসের সঙ্গে 'ইনটু দ্য ওয়াইল্ড'-এ এবার অজয় দেবগন, কবে দেখতে পাবেন?

ভারতীয় চলচ্চিত্র জগতের অনেক তাবড় অভিনেতাকেও দেখা গিয়েছে বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে। কখনও রজনীকান্ত তো কখনও অক্ষয় কুমার তাঁর সঙ্গে দুর্গম কোনও জায়গায় অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছেন।

মুম্বই : বিশ্ব জুড়ে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো 'ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস' (Bear Grylls)। কখনও একা তো কখনও কোনও তারকাকে সঙ্গে নিয়ে নান দুর্গম জায়গায় অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন শোয়ের সঞ্চালক বেয়ার গ্রিলস। ২০১৪ থেকে চলা এই অ্যাডভেঞ্চার শো একইভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে। এই শোয়ে বেয়ার গ্রিলসের সঙ্গে কখনও সঙ্গী হিসেবে দেখা গিয়েছে বারাক ওবামা, কেট উইন্সলেট, কেট হাডসন থেকে আরও অনেক তারকাকে। বলিউড ইন্ডাস্ট্রির কিংবা আরও ভালো করে বললে ভারতীয় চলচ্চিত্র জগতের অনেক তাবড় অভিনেতাকেও দেখা গিয়েছে বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে। কখনও রজনীকান্ত তো কখনও অক্ষয় কুমার তাঁর সঙ্গে দুর্গম কোনও জায়গায় অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর সফরসঙ্গী হয়েছেন। এবার কোন বলিউড সুপারস্টারকে তাঁর সঙ্গে দেখা যেতে চলেছে, তার জন্যই অপেক্ষা করছেন দর্শকরা।

আরও পড়ুন - Yash Dasgupta Birthday: ব্যাপক চর্চায় ব্যক্তিগত জীবন, জন্মদিনে জেনে নিন যশ দাশগুপ্ত সম্পর্কে অজানা এবং আকর্ষণীয় কিছু তথ্য

ডিসকভারি প্লাসে ইতিমধ্যেই প্রোমো দেখানো শুরু হয়ে গিয়েছে 'ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস'-র আগামী এপিসোডের। সেখানে দেখা যাচ্ছে নান আদার দ্যান বলিউড সুপারস্টার অজয় দেবগনকে (Ajay Devgn)। ডিসকভারি প্লাসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোয়ের নতুন প্রোমো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'জঙ্গলে বেঁচে থাকা সত্যিই কষ্টকর। তাই যখন বলিউডের 'সিংহ' অজয় দেবগন সেই কষ্টকর পরিস্থিতিতেই বেঁচে থাকার চ্যালেঞ্জ নেন, তা যথেষ্ট আকর্ষণীয়। তিনি কি পারবেন এই চ্যালেঞ্জে জিততে? জানতে হলে দেখুন 'ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস'। সেই প্রোমো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ারও করেছেন 'সিংঘম' অভিনেতা। অজয় দেবগনের সঙ্গে বেয়ার গ্রিলসের এই অ্যাডভেঞ্চার শো সম্প্রচারিত হবে আগামী ২২ অক্টোবর সকাল ৬টায় ডিসকভারি প্লাসে। এবং আগামী ২৫ অক্টোবর রাত ৮টায় ডিসকভারিতে।

আরও পড়ুন - Aryan Khan Arrest: 'বড় ছেলেকে হারিয়েছি, বাবার কষ্ট বুঝি', আরিয়ানের গ্রেফতারিতে শাহরুখের পাশে শেখর সুমন

প্রসঙ্গত, শেষবার ভূজ - দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে দেখা গিয়েছে অজয় দেবগনকে। যেটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। আগামীতে তাঁকে 'মে ডে', 'ময়দান', 'থ্যাঙ্ক গড', 'দৃশ্যম টু', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'সূর্যবংশী', 'ট্রিপল'-র মতো একাধিক ছবিতে দেখা যেতে চলেছে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget