এক্সপ্লোর

Aryan Khan Arrest: 'বড় ছেলেকে হারিয়েছি, বাবার কষ্ট বুঝি', আরিয়ানের গ্রেফতারিতে শাহরুখের পাশে শেখর সুমন

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে স্টার কিড আরিয়ানকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন শেখর সুমন। পাশাপাশি শাহরুখ খান ও গৌরীর এই মানসিক পরিস্থিতিতে নিজেকে সহমর্মী বলেছেন।

মুম্বই : মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত তাঁর জামিন মঞ্জুর করেনি। তাই জেলেই দিন কাটছে আরিয়ানের। বিলাসবহুল প্রমোদতরীর রেভ পার্টিতে তাঁর কাছ থেকে মাদক পাওয়া যায়। আর সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই বলিউডের একাধিক তারকা এগিয়ে এসেছেন তাঁর সমর্থনে। পূজা ভট্ট, হৃত্বিক রোশন, সুজান খান, ফারাহ খান, রবিনা ট্যান্ডন, সোমি আলি এছাড়াও একাধিক তারকাকে দেখা গিয়েছে এই কঠিন পরিস্থিতিতে শাহরুখ খান ও গৌরীর পাশে দাঁড়াতে। নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরিয়ানকে সমর্থন করে পোস্ট করেছেন। এবার সেই সমর্থনের তালিকায় যোগ হল শেখর সুমনের নামও। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে স্টার কিড আরিয়ানকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন শেখর সুমন। পাশাপাশি শাহরুখ খান ও গৌরীর এই মানসিক পরিস্থিতিতে নিজেকে সহমর্মী বলেছেন।

আরও পড়ুন - Rekha Birthday: আর্থিক অনটন সামলাতে অভিনয় জীবনে কী করেছিলেন? জন্মদিনে জেনে নিন রেখা সম্পর্কে অজানা কিছু তথ্য

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে শেখর সুমন লেখেন, 'শাহরুখ খান এবং গৌরী খানের জন্য আমার হৃদয়ও কষ্ট পাচ্ছে। বাবা হিসেবে বুঝতে পারি এই মুহূর্তে ওদের উপর দিয়ে কী ঝড় বইছে। কোনও বাবা-মায়ের পক্ষেই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখা সহজ কাজ নয়।' আরিয়ান খানের গ্রেফতারির পর নিজের অতীত জীবনকে যেন হঠাৎ সামনে দেখতে পাচ্ছেন শেখর সুমন। স্মৃতির পাতা ঘেঁটে জানালেন, তাঁর বড় ছেলে যখন মারা যায়, শাহরুখ খানই একমাত্র অভিনেতা ছিলেন, যিনি সমবেদনা জানিয়েছিলেন তাঁকে। শেখর সুমন বলছেন, 'মাত্র এগারো বছর বয়সে আমার বড় ছেলে আয়ুষকে আমি হারাই। সেই সময়ে শাহরুখ খানই একমাত্র অভিনেতা, যিনি আমার কাছে ব্যক্তিগতভাবে এসেছিলেন যখন আমি শ্যুটিং করছি। শাহরুখ আমাকে জড়িয়ে ধরে আমার সেই বেদনার দিনের সহমর্মী হন। সমবেদনা প্রকাশ করেন। বাবা হিসেবে এমন পরিস্থিতিতে কতটা যন্ত্রণা হতে পারে, তা আমি বুঝি।'

আরও পড়ুন - Aryan Khan: আর্থার জেলে বন্দি শাহরুখ-পুত্র, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ NCB-এর

প্রসঙ্গত, শুক্রবার ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ান খানের। আরিয়ানের পাশাপাশি আরও গ্রেফতার হওয়া দুজন, মুনমুন ধামেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টেরও জামিন মঞ্জুর হয়নি। তাঁদেরকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো হেফাজত থেকে আর্থার রোড জেলে পাঠানো হয়েছে। এমনটাই খবর এএনআই সূত্রে। স্টার কিড হলেও আর বাকি অন্যান্য আসামীদের মতোই তাঁর সঙ্গে ব্যবহার করা হচ্ছে জেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget