এক্সপ্লোর

Yash Dasgupta Birthday: ব্যাপক চর্চায় ব্যক্তিগত জীবন, জন্মদিনে জেনে নিন যশ দাশগুপ্ত সম্পর্কে অজানা এবং আকর্ষণীয় কিছু তথ্য

আজ জন্মদিন 'বোঝে না সে বোঝে না' খ্যাত অভিনেতা যশ দাশগুপ্তের। আজকের এই বিশেষ দিনে জেনে নিন 'গ্যাংস্টার' অভিনেতা সম্পর্কে কিছু অজানা এবং আকর্ষণীয় তথ্য।

কলকাতা : টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dashgupta) নামটাই এই মুহূর্তে যথেষ্ট। সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এবং তা এখনও চলছে। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর চর্চা গত বেশ কিছুদিন ধরে চলছে। অভিনেত্রী নুসরত জাহানের সন্তানের বাবা কে, তা নিয়ে বরাবরই আঙুল উঠেছিল অভিনেতার দিকে। সমস্ত জল্পনাকে সঠিক বলে প্রমাণ করে নুসরত জাহানের সন্তানের নাম দেখা যায় যশ দাশগুপ্তের উইকিপিডিয়ায়। টেলিভিশনের দুনিয়া থেকে উঠে আসা অভিনেতা যশ দাশগুপ্তের অনুরাগীর সংখ্যা কম নয়। যখন তিনি বড় পর্দায় ছবি করা শুরুই করেননি, তখন থেকেই তাঁর অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। আজ জন্মদিন 'বোঝে না সে বোঝে না' খ্যাত অভিনেতা যশ দাশগুপ্তের। আজকের এই বিশেষ দিনে জেনে নিন 'গ্যাংস্টার' অভিনেতা সম্পর্কে কিছু অজানা এবং আকর্ষণীয় তথ্য।

১. মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রিতেই অভিনয় শুরু যশ দাশগুপ্তের। 'কোই আনে কো হ্যায়' ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু। এরপর 'বন্দিনী', 'বসেরা', 'না আনা ইস দেশ লাডো', 'মহিমা শনিদেব কি', 'আদালত'-র মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত।

আরও পড়ুন - Kiara Advani: সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে গাঢ় রসায়নের রহস্যটা কী? মুখ খুললেন কিয়ারা আডবাণী

২. টলিউডেও তাঁর অভিষেক হয় ছোট পর্দায় ধারাবাহিকের হাত ধরে। 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিক দিয়ে বাংলায় অভিনয় শুরু করেন। অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে এই ধারাবাহিকে তাঁর জুটি খুবই জনপ্রিয় হয়। এই ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্র 'অরণ্য সিংহ রায়' আজও অনুরাগীদের মনে গেঁথে রয়েছে।

৩. অভিনয় ছাড়াও বেড়াতে যেতে এবং ছবি তুলতে খুব পছন্দ করেন যশ দাশগুপ্ত।

৪. খেলাধুলো বিশেষ করে অ্যাডভেঞ্চার স্পোর্টস অভিনেতার খুবই পছন্দের। 

৫. সবসময় ফিট থাকতে ভালোবাসেন। তাই যশ দাশগুপ্তের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে উঁকি মারলে অনেক শরীরচর্চার ভিডিও এবং ছবি দেখা যায়।

৬. বডি বিল্ডিংয়ের পাশাপাশি যোগাভ্যাস করতে ভালোবাসেন অভিনেতা।

আরও পড়ুন - Aryan Khan Arrest: 'বড় ছেলেকে হারিয়েছি, বাবার কষ্ট বুঝি', আরিয়ানের গ্রেফতারিতে শাহরুখের পাশে শেখর সুমন

৭. পশুপ্রেমও রয়েছে যশ দাশগুপ্তের।

৮. 'গ্যাংস্টার' ছবি দিয়ে টলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় যশ দাশগুপ্তের। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। 

৯. 'বসেরা' ধারাবাহিকে জনপ্রিয় অভিনেতা রাম কপূরের সঙ্গেও অভিনয় করেছেন।

১০. অভিনয় করেছেন একতা কপূরের প্রযোজনাতেও।

১১. 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে দীপাবলীর দৃশ্যে শ্যুটিং করার সময় দুর্ঘটনায় পড়েন যশ দাশগুপ্ত। অভিনেতার হাতের কিছুটা পুড়েও গিয়েছিল বলে জানা যায়।

১২. ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন যশ দাশগুপ্ত।

১২. নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক ছাড়াও অতীতে তাঁর একটি সম্পর্ক ছিল। মুম্বইতে থাকাকালীন বিয়ে করেছিলেন যশ দাশগুপ্ত। অভিনেতার প্রাক্তন স্ত্রী বর্তমানে মুম্বইতেই থাকেন এবং সেখানেই একটি সংবাদমাধ্যমে কর্মরত। দুজনের একটি ১০ বছরের সন্তানও রয়েছে। 

১৩. টলিউডের কাস্টিং ডিরেক্টর পুনম ঝা-এর সঙ্গেও তাঁর সম্পর্কের কথা শোনা যায়। যদিও পুনম কিংবা যশ, দুজনের কেউই নিজের মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি। যশ দাসগুপ্তের বাড়িতেই অভিনেতার ছেলেকে নিয়ে থাকতেন পুনম, শোনা যায় এমনটাই।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget