এক্সপ্লোর

Veeru Devgan Birth Anniversary: 'কোনও কিছুই আর আগের মত নেই', বাবার জন্মদিনে লিখলেন অজয়

বাবা বীরু দেবগণের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণায় অজয় দেবগন। গতকাল অর্থাৎ ২৫ জুন জন্মদিন ছিল বীরু দেবগণের। সোশ্যাল মিডিয়ায় সাদা কালোয় ছবি শেয়ার করে সিংঘম তারকা লিখলেন, 'আমার প্রতিদিন তোমার কথা মনে পড়ে।'

মুম্বই: বাবা বীরু দেবগণের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণায় অজয় দেবগন। গতকাল অর্থাৎ ২৫ জুন জন্মদিন ছিল বীরু দেবগণের। সোশ্যাল মিডিয়ায় সাদা কালোয় ছবি শেয়ার করে সিংঘম তারকা লিখলেন, 'আমার প্রতিদিন তোমার কথা মনে পড়ে।'

'তানাজি দ্য আনসাঙ ওয়ারিয়ার' ছবির নায়ক এদিন সোশ্যাল মিডিয়ায় বাবার পুরনো ছবি শেয়ার করে লেখেন, 'আমার প্রত্যেকদিন তোমার কথা মনে পড়ে। আজ আরও বেশি করে মনে পড়ছে। শুভ জন্মদিন বাবা। জীবন আর আগের মত নেই, বদলে গিয়েছে।'

অজয়ের ছবিতে একজন অনুরাগী মন্তব্য করেন, 'শুভ জন্মদিন বীরু দেবগন। আমরা সবাই আপনার কথা মনে করি। আপনার মত অ্যাকশান ডিরেকটরকে ইন্ডাস্ট্রি সবসময় মনে রাখবে।'

২০১৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বীরু দেবগন। 'ফুল ওউর কাঁটে', 'মিস্টার নটবরলাল' ও 'শাহেনশা'-র মত ছবিতে অ্যাকশন পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। 'হিন্দুস্থান কি কসম' ছবিটি পরিচালনাও করেছিলেন তিনি। এই ছবিতে অমিতাভ বচ্চন ও অজয় দেবগণ। যদিও বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি।

সম্প্রতি একটি নতুন ছবি প্রযোজনার কথা ঘোষণা করেছেন অজয় দেবগন। 'নান্দী' ছবিটির হিন্দি রিমেক হতে তলেছে এই ছবিটি। দক্ষিণী প্রযোজন দিল রাজুর সঙ্গে মিলে জনপ্রিয় তেলুগু ছবি 'নান্দী'কেই হিন্দিতে আনার কথা ভাবছেন পরিচালক। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসেই এই কোর্টরুম ড্রামাটি বেশ জনপ্রিয় হয়েছে।

আগামীকে 'ভুজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে দেখা যাবে অজয় দেবগনকে। এছাড়াও 'মিড ডে' ছবিতে দেখা যাবে অজয় দেবগণকে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রকুল প্রীত সিংকে। আগামীদিনে ওটিটিতে পা রাখতে চলেছেন অনেক বলি তারকারা। সূত্রের খবর, সেই তালিকায় থাকতে পারে অজয় দেবগনের নামও। 

বলিউডের অন্যতম পাওয়ার কাপেল অজয় দেবগণ ও কাজল। ২২ বছরের দাম্পত্য তাঁদের। রূপকথার থেকে কোনও অংশে কম না তাঁদের প্রেমের গল্প।

 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget