এক্সপ্লোর

তিন খানকে পিছনে ফেলে বলিউডে প্রথম ৩ হাজার কোটির ক্লাবে প্রবেশ অভিনেতা অক্ষয় কুমারের

মুম্বই:  দীর্ঘদিন ধরে বলিউডের সিংহাসনে রাজত্ব করছেন তিন খান। এবার তাঁদেরকে পিছনে ফেলে ‘রুস্তম’-এর সাফল্যের সৌজন্যে তিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করলেন অক্ষয় কুমার। প্রসঙ্গত, তিনিই হলেন প্রথম বলিউড অভিনেতা যিনি তিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করলেন। এখনও পর্যন্ত এই সৌভাগ্যের মুকুট নিজেদের পালকে লাগানো বাকি শাহরুখ খান, সলমন খান, আমির খানদের। অক্ষয়ের সাম্প্রতিক মুক্তি পাওয়া ১০৮টি ছবির সাফল্যে বক্সঅফিস যা আয় করেছে, তাতেই এই নয়া রেকর্ডের অধিকারী হয়েছেন অক্ষয়। তাঁর ওই সমস্ত ছবির থেকে গড় আয়ের পরিমাণ দাঁড়িয়ে আছে তিন হাজার দশ কোটি টাকা। তবে অক্ষয়ের একটু পিছনেই রয়েছেন সলমন খান। তাঁর মোট ৭১টি ছবি থেকে আয় হয়েছে দু হাজার ৯২৮ কোটি টাকা। আশা করা হচ্ছে আগামী বছর ঈদে ‘টিউবলাইট’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সলমনের সাফল্যের ঝলকে ফিকে হয়ে যাবেন অক্ষয়। তবে শাহরুখ ও আমিরের ছবি থেকে এখনও পর্যন্ত বক্সঅফিস যা আয় করেছে, তাতে তাঁরা তিনি হাজার কোটির ক্লাবের থেকে এখনও বেশ কিছুটা দূরে রয়েছেন। শাহরুখের ৫৭টা ছবি থেকে আয় ২, ১০০ কোটি টাকা এবং আমিরের ৩৯টি ছবি থেকে আয় ১, ৪৯৭ কোটি টাকা। এরমধ্যে আগামী বছর অক্ষয়ের যে ছবিগুলো মুক্তি পাচ্ছে তারমধ্যে রয়েছে ‘টয়লেট:এক প্রেম কথা’, ‘ক্র্যাক’, ‘জলি এলএলবি’, ‘২.০’। প্রসঙ্গত, সলমনের অক্ষয়ের রেকর্ড ভাঙতে খুব বেশি সময় না লাগলেও, শাহরুখ বা আমিরের বেশ কিছু সময় লাগবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget