এক্সপ্লোর

Twinkle Khanna: স্ত্রীকে 'আসল হাল্ক' বলে সম্বোধন! টুইঙ্কেলের জন্মদিনে কী বার্তা অক্ষয়ের?

Akshay Kumar: টুইঙ্কেলর লেখা 'মিসেস ফানি বোনস' বইটি দেশের 'বেস্ট সেলিং বুকস'-এর তালিকায় জায়গা করে নিয়েছিল।

কলকাতা: আজ ৪৯ বছরে পা দিলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না (Twinkle Khanna)। আর এই বিশেষদিন স্ত্রীকে বিশেষ বার্তা দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।  ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে টুইঙ্কেল খান্নাএকটি সবুজ ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। ফ্রেমের উপরে লেখা লেখা, "আমি যাকে বিয়ে করেছি ভেবেছিলাম।" স্ক্রিনে "আমি আসলে কাকে বিয়ে করেছি" লেখাটি ফ্ল্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে টুইঙ্কলকে হাল্কের একটি বিশাল মূর্তির পাশে পোজ দিতে দেখা যায় এবং সে বলে, "ইয়ে হেগা পুটলা, ইয়ে হেগা আসলি হাল্ক' অর্থাৎ এটি কেবল একটি মূর্তি, আমিই আসল হাল্ক।

ছবির ক্যাপশানে অক্ষয় লেখেন, 'আমার হাল্ক দীর্ঘজীবী হোক! তোমার হাসির মাধুর্য আমাদের জীবনে এত বছর ধকে যোগ করে আসার জন্য ধন্যবাদ। ঈশ্বর তোমাকে দীর্ঘজীবী করুন, শুভ জন্মদিন, টিনা।'

আরও পড়ুন...

বিপুল বাজেট, নামী তারকা, তারপরও বক্সঅফিসে 'সুপার ফ্লপ' কোন ছবিগুলি?

উল্লেখ্য়, রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার সন্তান টুইঙ্কল। তাঁর আসল নাম টিনা যতীন খন্না। ববি দেওলের বিপরীত 'বরসাত' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় টুইঙ্কল খন্নার। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী। প্রথম ছবি সফল হলেও টুইঙ্কল খন্নার অভিনয় কেরিয়ার একেবারেই আশানুরূপ নয়। বেশ কিছু ছবিতে অভিনয় করলেও, বি টাউনে সেভাবে পাকাপোক্ত জায়গা করতে পারেননি। শোনা যায়, একাধিক হিট ছবির প্রস্তাব ছেড়েছেন টুইঙ্কল খন্না। কর্ণ জোহরের প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'তে রানি মুখোপাধ্যায়ের করা চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। টুইঙ্কল খন্নাকে দেখা গিয়েছে আমির খানের বিপরীতে 'মেলা' ছবিতে। শাহরুখ খানের বিপরীতে 'বাদশা' ছবিতে। আরও বেশ কিচু ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে সেভাবে সাফল্য পাননি। অভিনয় কেরিয়ারে সেভাবে সাফল্য না পেয়ে অন্য পেশা বেছে নেন টুইঙ্কল খন্না। ইন্টেরিয়র ডিজাইনার থেকে লেখিকা হিসেবে সাফল্য পান।

তাঁর লেখা 'মিসেস ফানি বোনস' বইটি দেশের 'বেস্ট সেলিং বুকস'-এর তালিকায় জায়গা করে নেয়। লেখিকা হিসেবে পাঠকদের মন জিতে নেন টুইঙ্কল। অবসর সময়ে বাড়ি সাজাতে এবং বই পড়তে খুবই পছন্দ করেন টুইঙ্কল খন্না। তাই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে তেমনই ক্যামেরাবন্দি মুহূর্ত চোখে পড়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget