এক্সপ্লোর

ফিরিয়ে নিন জাতীয় পুরস্কার, সমালোচকদের জবাব অক্ষয়ের

মুম্বই: দীর্ঘ বলিউড কেরিয়ারে অসংখ্য হিট দিয়েছেন তিনি। গত বছর যে কটি ছবি করেছেন, সবকটি ভালরকম হিট। তারপরেও জীবনের প্রথম জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে কম সমালোচনা সহ্য করতে হয়নি অক্ষয় কুমারকে। এতদিনে তার জবাব দিলেন অক্ষয়। সমালোচকদের বললেন, যদি তাঁরা মনে করেন, তিনি এই পুরস্কারের যোগ্য নন, তবে তা ফিরিয়ে নেওয়া হোক। সেরা অভিনেতা বিভাগে এ বছর অক্ষয় প্রথম জাতীয় পুরস্কার জেতেন রুস্তম ছবির জন্য। তাতেই বলিউডের এক শ্রেণির সমালোচকের মাথায় হাত। তাঁদের বক্তব্য, আমির খান কেন পেলেন না, শাহরুখ খান কী দোষ করলেন, রণবীর কপূরই বা নন কেন। এতদিন চুপ করে ছিলেন অক্ষয়। কিন্তু এবার মুখ খুলেছেন তিনি। অক্ষয় বলেছেন, ২৫ বছর ধরে তিনি দেখে আসছেন, কেউ এই পুরস্কার পেলেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এটা নতুন কিছু নয়। কেউ না কেউ বিতর্ক তৈরি করবেই- ও কেন জিতল, তার তো পাওয়া উচিত ছিল! ২৬ বছর পর প্রথম জাতীয় সম্মান পেয়েছেন তিনি। তা নিয়েও যদি আপত্তি থাকে, তবে ফেরত নিয়ে নিন। বলেছেন অক্ষয়। ঢাকঢোল না পিটিয়ে নানা সমাজসেবামূলক কাজ করেন অক্ষয়। সেনাবাহিনীর জন্য তাঁর কাজ তো কেন্দ্রীয় স্বীকৃতি পেয়েছে। তাহলে কি বিবেচিত হতে পারেন পদ্মভূষণের জন্য? বলিউডের খিলাড়ির জবাব, এ ধরনের পুরস্কার পেতে বিরাট বড় কাজ করা প্রয়োজন। তাহলেই মানুষের মনে হবে, এই পুরস্কার আপনিও পেতে পারেন। বলিউডের স্টান্টম্যানদের জন্য নিজের সামর্থ্যে, নিজের মত করে কাজ করেন তিনি। স্টান্টম্যানরা এখন বলিউডে তাঁদের কাজের সম্মান পাচ্ছেন দেখে তিনি খুশি। তবে আশা, আরও বেশি করে মানুষ তাঁদের কথা জানতে পারবেন।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget