এক্সপ্লোর

Ali Asgar: কপিল শর্মার সঙ্গে কি ফের কাজ করবেন? আলি আসগর যা বললেন...

কপিল শর্মার সঙ্গে কি ফের তাঁকে কাজ করতে দেখা যাবে? আলি আসগর যা বললেন, তাতে দুই কমেডিয়ানের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা করছেন নেটিজেনরা।

মুম্বই: প্রায় পাঁচ বছর আগে জনপ্রিয় কমেডি শো 'কপিল শর্মা শো' ছেড়েছিলেন কমেডিয়ান আলি আসগর। ওই শো-তে তাঁর অভিনীত চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়। তারপরও নানা কারণে শো ছাড়েন তিনি। সে সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন। কপিল শর্মার সঙ্গে কি ফের তাঁকে কাজ করতে দেখা যাবে? আলি আসগর যা বললেন, তাতে দুই কমেডিয়ানের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা করছেন নেটিজেনরা।

কপিল শর্মার সঙ্গে কাজ প্রসঙ্গে আলি আসগর-

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলি আসগর বলেন, 'আমি কখনও ভাবিনি যে ওই শো-তে আমি থাকব না। সবকিছু তো আর আগে থেকে ঠিক থাকে না। আগে থেকে ভাবনা চিন্তা করা থাকে না।' কপিল শর্মার সঙ্গে ফের কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, 'আমি যেমন আগে কখনও ভাবতেই পারিনি যে ওই শো আমি করছি না। ঠিক তেমনই এটাও বলা সম্ভব নয় যে আমি কপিল শর্মার সঙ্গে কাজ করব কিনা।'

আরও পড়ুন - Top Entertainment News Today: আজকের সেরা বিনোদনের খবরগুলি একঝলকে

২০১৭ সালে 'দ্য কপিল শর্মা শো' শো ছেড়েছেন আলি আসগর। কম-বেশি সেই সময়ই সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার সম্পর্কের অবনতি ঘটে। এবং সুনীলও কপিলের শো ছাড়েন। সুনীল গ্রোভারের (Sunil Grover) শো ছেড়ে যাওয়া এবং আলি আসগরের শো ছেড়ে যাওয়ার পিছনে কারণ কি এক? কী কারণে কপিল শর্মার (Kapil Sharma) শো ছাড়েন আলি আসগর? এক সাক্ষাৎকারে আলি আসগর জানান যে, 'দ্য কপিল শর্মা শো'-এ তাঁর অভিনীত চরিত্রটির কোনও উন্নতি ছিল না। এবং সেই কারণেই তিনি কাজটিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, 'কাজের দিক থেকে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার চরিত্র (নানি)র কোনও বৃদ্ধি হচ্ছিল না। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেও আমি এই টিমের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। 'দাদি' হিসেবে আমি অনেক পারফর্ম করেছি। কিন্তু 'নানি'র চরিত্রে তেমনটা নয়। যখন এই শোয়ে আমার কনট্র্যাক্ট রিনিউ করার সময় আসে, তখন আমি আমার চিন্তাভাবনা টিমকে জানাই। এটাই বলি যে আমি এই শো চালিয়ে যেতে রাজি নই। দুর্ভাগ্যবশত, সেই সময়ই কপিল এবং সুনীলের মধ্যে সমস্যা তৈরি হয়। হতে পারে, কপিল জানত না যে আমি শো ছাড়ছি। হতে পারে, এই খবর ওর কাছে পৌঁছয়নি। শিল্পী হিসেবে আমি কারও সঙ্গে প্রতারণা করতে পারব না। আমি যদি খুশি না থাকি, তাহলে কীভাবে আমি দর্শকদের বিনোদন দেব? তাই এটাই সঠিক সিদ্ধান্ত হবে যে আমি শো ছেড়ে দিই। যদি পরবর্তীকালে সবকিছু ফের ঠিক হয়, তাহলে ফের আমরা একসঙ্গে কাজ করব।'

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget