এক্সপ্লোর

Top Social Post: ৩১ পূর্ণ করলেন আলিয়া, মুক্তি পেল 'মির্জা'-র নতুন গান, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: ১৫ মার্চ, ৩১ পূর্ণ করলেন 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার সারলেন অভিনেত্রী। শুক্রবার পাপারাৎজিদের সঙ্গেও কেক কাটতে দেখা গেল নায়িকাকে। কেক কেটে চিত্রগ্রাহকদের খাইয়েও দিলেন তিনি। অন্যদিকে, আগামী ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'মির্জা' ('Mirza')। চলছে জোর কদমে প্রস্তুতি। তার আগে মুক্তি পেল ছবির প্রথম রোম্যান্টিক গান 'গালিব' ('Ghalib' Song Out)। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) অভিনীত এই গান এল প্রকাশ্যে। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার, পাপারাৎজিদের সঙ্গে কেক কাটা, ৩১ পূর্ণ আলিয়া ভট্টের

১৫ মার্চ, ৩১ পূর্ণ করলেন 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার সারলেন অভিনেত্রী। শুক্রবার পাপারাৎজিদের সঙ্গেও কেক কাটতে দেখা গেল নায়িকাকে। কেক কেটে চিত্রগ্রাহকদের খাইয়েও দিলেন তিনি। রাতে ডিনার সেরে বের হতেই আলিয়া হলেন ক্যামেরাবন্দি। নীল ট্রাউজার ও ঝলমলে কর্সেট পরে দেখা গেল তাঁকে। মুম্বইয়ের তাজ মহল প্যালেসে যান তাঁরা। সঙ্গে ছিলেন স্বামী ও অভিনেতা রণবীর কপূর, মা সোনি রাজদান, বোন শাহিন ভট্ট। ডিনার পার্টিতে ছিলেন শাশুড়ি ও অভিনেত্রী নীতু কপূর। বন্ধু আকাশ আম্বানি, আনন্দ পিরামল ও ইশা আম্বানিও ছিলেন। কাজের ক্ষেত্রে আলিয়া ভট্টকে শেষ দেখা গিয়েছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন রণবীর সিংহ। হলিউডেও ডেবিউ করেছেন 'হাইওয়ে' অভিনেত্রী। গ্যাল গোডোর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে 'হার্ট অফ স্টোন' ছবিতে। এছাড়া মুক্তির অপেক্ষায় 'জিগরা'। এই ছবিতে তাঁকে বেদাঙ্গ রায়নার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ছবির সহ প্রযোজক তিনিই। এই সেপ্টেম্বর মাসেই মুক্তি পাবে 'জিগরা'। এই ছবির জন্য কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন'-এর সঙ্গে হাত মিলিয়েছে তাঁর সংস্থা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অ্যাকশন হিরো নয়, 'গালিব'-এ দেখা মিলবে প্রেমিক 'মির্জা'র, প্রকাশ্যে নতুন গান

আগামী ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'মির্জা' ('Mirza')। চলছে জোর কদমে প্রস্তুতি। তার আগে মুক্তি পেল ছবির প্রথম রোম্যান্টিক গান 'গালিব' ('Ghalib' Song Out)। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) অভিনীত এই গান এল প্রকাশ্যে। চলতি বছরের ইদে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত সিনেমা 'মির্জা'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল টিজার। যা বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শক মহলে। 'অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স'-এর ব্যানারে তৈরি প্রথম ছবি এটি। যা ঘোষণার পর থেকে দর্শকের মধ্যে একটা আলাদা উন্মাদনা শুরু হয়। ছবিতে অভিনেতা অঙ্কুশ হাজরাকে দেখা যাবে মির্জার চরিত্রে। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে মুসকান চরিত্রে। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন সুমিত-শাহিল। সদ্য মুক্তিপ্রাপ্ত গান 'গালিব'-এর ছত্রে ছত্রে মির্জা ও মুসকানের প্রেম কাহিনি ফুটে উঠবে। মুসকানের প্রেমে পড়তে দেখা যাবে মির্জাকে, আর সেই প্রেমে ধীরে ধীরে সায় দিতে দেখা যাবে মুসকানকে। রিয়েল লাইফ জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলার অনস্ক্রিন রসায়ন মন ভরাবে ছবিতে, তা বলাই বাহুল্য। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surinder Films (@surinderfilms)

আরও পড়ুন: Murder Mubarak Review: দুর্দান্ত অভিনয়, টানটান থ্রিলারের বুনোট দর্শককে চোখ সরাতে দেবে না 'মার্ডার মুবারক' থেকে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget