এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: ভিকি-ক্যাটরিনার বিয়ের ঠিক আগের মুহূর্তে এ কী করেন কর্ণ-আলিয়া!

Koffee With Karan: সঞ্চালক কর্ণ জোহর ফাঁস করলেন, ভিকি - ক্যাটরিনার বিয়ের ঠিক আগের মুহূর্তে কী করেছিলেন তিনি এবং আলিয়া ভট্ট।

মুম্বই: গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধন আবদ্ধ হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল (Vicky Kaushal)। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। নিজেদের সম্পর্ক গোপনেই রেখেছিলেন দুই তারকা। বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউ। বিয়ের পর নানা ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। আগামী কয়েকটি এপিসোডের মধ্যেই কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ আসবেন ক্যাটরিনা কাইফ। কিন্তু তাঁর আগেই তাঁর অভিনেতা স্বামী ভিকি কৌশল এলেন কর্ণ জোহরের শোয়ে। সঙ্গী সিদ্ধার্থ মলহোত্র। সম্প্রতি যে এপিসোড দেখা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে এসেছিলেন 'মাসান' অভিনেতা। সেখানেই সঞ্চালক কর্ণ জোহর (Karan Johar) ফাঁস করলেন, ভিকি - ক্যাটরিনার বিয়ের ঠিক আগের মুহূর্তে কী করেছিলেন তিনি এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)।

ভিকি - ক্যাটরিনার বিয়ের দিন কী করেন কর্ণ জোহর ও আলিয়া ভট্ট?

সম্প্রতি 'কফি উইথ করণ'-এর একটি এপিসোডে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের দিন তিনি এবং আলিয়া ভট্ট কী করেছিলেন, তা প্রকাশ্যে আনেন কর্ণ জোহর। তিনি বলেন, 'সেদিন আমি আর আলিয়া একটু বেশিই মদ্যপান করেছিলাম। সেই সময়ই আমরা ঠিক করি যে কাউকে একটা ফোন করব। কাকে ফোন করা যায় ভাবছিলাম। আর সেই দিনটা ছিল ভিকি - ক্যাটরিনার বিয়ের দিন। এটা ঠিক ওদের বিয়ের ঠিক আগের মুহূর্তটা। আমরা দুজনেই ক্যাটরিনাকে দীর্ঘদিন ধরে চিনি। আমরা ভিকিকে পরে চিনেছি। আর সেদিন মদ্যপান করে আমি আর আলিয়া ভিকিকে ফোন করেছিলাম। যাই হোক, ওরা দুজনেই খুব সুখে রয়েছে। আর এতে আমরাও খুবি খুশি।'

আরও পড়ুন - Preeti Jhangiani Birthday: 'মহব্বতে' অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে মনে আছে? এখন দেখলে চিনতে পারবেন?

প্রসঙ্গত, 'কফি উইথ করণ'-এ এসে স্ত্রী ক্যাটরিনার সম্পর্কে নানা অজানা তথ্যও দেন ভিকি কৌশল। ক্যাটরিনাকে নিজের আয়না বললেন ভিকি কৌশল। স্ত্রীর সবথেকে ভালো গুণ জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, 'আমি ওর থেকে প্রতি মুহূর্তে অনেক কিছু শিখি। ও আমার কাছে আয়নার মতো।' কবে থেকে সম্পর্ক শুরু হয়? প্রশ্নের উত্তর ভিকি কৌশল সম্পূর্ণটা খোলসা করেননি। কিন্তু আভাস দেন যে, বেশ কিছু বছর ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পরই ক্যাটরিনা কাইফকে হালুয়া তৈরি করতে দেখা যায় ভিকি কৌশলের জন্য। পাশাপাশি ভিকি নিজেই রান্না করতে পারেন। কিন্তু কে বেশি ভালো রান্না করেন? ভিকি নাকি ক্যাটরিনা? উত্তরে ভিকি বলেন, 'আমরা দুজনেই মারাত্মক রাঁধুনি। কিন্তু ক্যাটরিনা ডিমটা ভালো রান্না করতে পারে।' বাচ্চাদের সঙ্গে কে ভালো সময় কাটাতে পারে, জিজ্ঞাসা করা হলে ভিকি নিজের নামটাই বলেন। আর কে বেশি রোম্যান্টিক, প্রশ্নের উত্তরে সলজ্জ ভঙ্গীতে স্ত্রীর নামটাই বলেন ভিকি। বিয়ের পর ক্যাটরিনার সঙ্গে সংসার করতে কেমন লাগছে। এমনই প্রশ্ন করা হয়েছিল ভিকি কৌশলকে। অভিনেতা জানান যে, ক্যাটরিনা অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আর তাঁর মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget