এক্সপ্লোর

'Brahmastra' Update: মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র' ছবির মোশন পোস্টার, বড় ইভেন্টের আয়োজন নির্মাতাদের

'Brahmastra' Update: সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। অনুরাগীদের মোশন পোস্টারের মুক্তি সম্পর্কে এবং সেই সংক্রান্ত যে এক্সক্লুসিভ ইভেন্ট হবে, সেই আপডেট দেন।

নয়াদিল্লি: ধীরে ধীরে সিনেপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। আসতে চলেছে রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিটি। প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) ছবির নাম ঘোষণা করার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা। গত ৫ বছরে এই কল্প বিজ্ঞান ঘরানার ছবির কাজ একাধিকবার পিছিয়েছে। তবে অবশেষে ছবি নির্মাতার 'ব্রহ্মাস্ত্র' সম্পর্কে খানিক আপডেট দিলেন। ছবির মোশন পোস্টার মুক্তির জন্য একটি বিশেষ ইভেন্টের আয়োজন করেছেন ছবি নির্মাতারা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। অনুরাগীদের মোশন পোস্টারের মুক্তি সম্পর্কে এবং সেই সংক্রান্ত যে এক্সক্লুসিভ ইভেন্ট (Exclusive event) হবে, সেই আপডেট দেন।

'গালি বয়' অভিনেত্রী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'যেমন অয়ন (পরিচালক অয়ন মুখোপাধ্যায়) (Ayan Mukerji) বলে: সময়টা ঠিক বলে মনে হচ্ছে! আসুন, আমাদের সঙ্গে 'ব্রহ্মাস্ত্র'-এর পৃথিবীতে পা রাখুন আগামী ১৫ ডিসেম্বর এবং এক ঐতিহাসিক সফরের অংশ হোন। আমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা করার জন্য এখনই রেজিস্টার করুন!'

ছবির মোশন পোস্টার মুক্তির জন্য বেশ বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে তা আলিয়া ভট্টের পোস্ট থেকেই স্পষ্ট। তিনি অনুরাগীদের এই ইভেন্টে আসার জন্য রেজিস্টারের কথা জানান। যে ভিডিও পোস্ট করেছেন তাতে ইভেন্টের দিন, সময়, ঠিকানা সবকিছুই বিস্তারিত দেওয়া রয়েছে। তাঁর পোস্টে একাধিক তারকা যেমন বিজয় বর্মা, জোয়া আখতারও শুভেচ্ছা জানিয়েছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

আরও পড়ুন: Dilip Kumar 99th Birth Anniversary: প্রথমবার জন্মদিনে নেই দিলীপ কুমার, প্রিয় 'জান'কে আবেগঘন বার্তায় শুভেচ্ছা সায়রা বানুর

প্রেমের গুঞ্জনের মধ্যেই এই প্রথম একসঙ্গে বড়পর্দায় কাজ করতে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে। ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় রণবীরের সঙ্গে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ও 'ওয়েক আপ সিড'-এর পর এই ছবিতে একসঙ্গে কাজ করছেন। এছাড়া 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অমিতাভ বচ্চন (Amitabh Bachchanx), নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni), ডিম্পল কপাডিয়া (Dimple Kapadia) ও মৌনি রায়কেও (Mouni Roy) অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget