এক্সপ্লোর

Alivia Sarkar Exclusive: অচেনা নম্বর থেকে ফোন, অঞ্জন দত্তের গলা শুনে বাকরুদ্ধ অলিভিয়া!

'মার্ডার ইন দ্য হিলস' -এর পর অঞ্জন দত্তের ওয়েব সিরিজ 'মার্ডার বাই দে হিলস'-এ অভিনয় করছেন অভিলিয়া সরকার। তাঁর চরিত্র গোটাটাই ফ্ল্যাশব্যাকে

কলকাতা: প্রথম সুযোগ এসেছিল প্রযোজনা সংস্থার তরফ থেকেই। তাই চরিত্র আর কাজ নিয়ে আঁচ পেয়েছিলেন অলিভিয়া সরকার (Alivia Sarkar)। তারপরে একদিন হঠাৎ অচেনা নম্বরে একটা ফোন। ওপার থেকে সেই চেনা ভারি কন্ঠস্বর..'হাই.. অঞ্জন দত্ত স্পিকিং..'। কয়েক মুহূর্তের জন্য যেন কথা বন্ধ হয়ে গিয়েছিল অলিভিয়ার। তারপরে নিজেকে নিজেই বললেন যেন, 'অলিভিয়া, ওঁর সঙ্গে কাজ করতে হবে তোকে। বড় হও।'

'মার্ডার ইন দ্য হিলস' -এর পর অঞ্জন দত্তের ওয়েব সিরিজ 'মার্ডার বাই দে হিলস'-এ অভিনয় করছেন অভিলিয়া সরকার (Alivia Sarkar)। তাঁর চরিত্র গোটাটাই ফ্ল্যাশব্যাকে। অঞ্জন দত্তের সঙ্গে প্রথম কাজ করার কেমন অভিজ্ঞতা হল অলিভিয়ার? অভিনেত্রী বলছেন, 'এই সফরটা না ভোলার মতো। আমার গোটা শ্যুটিংটাই হয়েছে কলকাতায়।' অঞ্জন দত্ত মানেই তো পাহাড়ে শ্যুটিং। যেতে পারলেন না বলে আফশোস রয়েছে? অলিভিয়া বললেন, 'অবশ্যই। আমার বিশ্বাস যাঁরা বাইরে শ্যুটিং করে এসেছে তাঁদের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগবে। আমিও কখনও না কখনও অবশ্যই সুযোগ পাব। আপাতত এই সুযোগটুকু নিয়েই খুশি।'

গোটা শ্যুটিংয়ে সবচেয়ে স্মরণীয় কী হয়ে থাকবে? অলিভিয়া বলেছেন, 'সবকিছুই। সাধারণত শ্যুটিংয়ে যাওয়ার আগে আমার রাতে ঘুম হয় না। খুব টেনশন হয়। কিন্তু ফ্লোরে গিয়ে সবাই এতটা সাহায্য করে, ভয় কেটে যায়। এবার গিয়ে আমি তো অঞ্জনদাকে প্রশ্নই করে ফেললাম, তুমি কী করে প্রতিবার এই ম্যাজিকটা তৈরি করো? আর আমি খুব বাধ্য ছাত্রী। পরিচালকেরা যেমন চান, তেমনটাই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি।'

আরও পড়ুন: Shrimati: সংসার করতে ভালোবাসা মানে কি নিজেকে হারিয়ে ফেলা? উত্তর দেবে 'শ্রীমতী'

অলিভিয়া জানালেন, এই ছবিতে তৃণা সাহা, পায়েল সরকার, অনন্যা চট্টোপাধ্যায়ের মতো নতুন মুখেদেরও দেখা যাবে। তবে গোটা সিরিজের গল্প বলতে এখনই রাজি নন অলিভিয়া। তার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।

একপরে আর কোন কোন প্রোজেক্টে দেখা যাবে তাঁকে? অলিভিয়া বলছেন, 'আবার অরণ্যের দিনরাত্রি ছবিটায় কাজ করেছি। ওটা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। দেবালয় ভট্টাচার্য্যের সঙ্গে একটা কাজ করলাম অ্যামাজন প্রাইমে। সবটাই আমার কাছে মনে রাখার মতো অভিজ্ঞতা। সবকিছু থেকেই আমি শিখি। সবসময় চেষ্টা করি যেন অহংকারী না হয়ে যাই। আর প্রত্যাশা কম রাখি। যত প্রত্যাশা করব, তত বেশি মন ভাঙবে। আমি চাই আমার কাছে কাজের সুযোগগুলো চমকের মতোই আসুক।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget