এক্সপ্লোর

মাদক যোগে তদন্ত নিয়ে সারার সঙ্গে দূরত্ব? অস্বীকার সইফের

সুশান্তের মৃত্যুর পর মাদকযোগে সারার নাম জড়ালেও, এই অভিনেত্রীর দাবি, তিনি কোনওদিনই মাদক নেননি।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূরদের পাশাপাশি মাদক যোগে নাম জড়িয়েছে সারা আলি খানেরও। এরপরেই কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, এই ঘটনা প্রকাশ্যে আসার পরে মেয়ে সারার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অভিনেতা সইফ আলি খানের। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খবর অস্বীকার করেছেন শর্মিলা-পুত্র। তিনি দাবি করেছেন, সবসময়ই তাঁর সন্তানদের পাশে আছেন। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, বর্তমানে মা অমৃতা সিংহ এবং ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে গোয়ায় রয়েছেন সারা। সইফ অবশ্য বলিউডের মাদক-বিতর্ক থেকে দূর থাকতে চাইছেন। মেয়ের সঙ্গেও দূরত্ব বাড়াচ্ছেন তিনি। এমনকী, মেয়ের এমন মাদক-বিতর্কে জড়ানোর জন্য তিনি নাকি তাঁর প্রথম স্ত্রী তথা সারা-জননী অমৃতাকেই দায়ী করেছেন। কারণ, মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে পারেননি অমৃতা। সইফ এই খবর অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, ‘আমি ওদের পাশেই আছি। আমার তিন সন্তানকেই আমি ভালবাসি এবং স্নেহ করি। তবে এটা ঠিক যে আমি এখন তৈমুরের সঙ্গেই বেশি সময় কাটাই। কিন্তু আমার বড় ছেলে ইব্রাহিম এবং মেয়ে সারার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। আমার তিন সন্তান আমার হৃদয়ের তিন জায়গায় রয়েছে। আমি সারাকে কোনওভাবে আঘাত করে, তৈমুরকে নিয়ে ভাল থাকতে পারব না।’ সইফ আরও বলেছেন, ‘ইব্রাহিম ও সারার সঙ্গে রাতে খাবার টেবিলে দীর্ঘ আড্ডা হয় অথবা মোবাইল ফোনে বহু সময় ধরে চ্যাট করি। কিন্তু তৈমুরের সঙ্গে তো ওইভাবে সময় কাটানো সম্ভব নয়। ওকে সঙ্গ দিতে গেলে তো ওর সঙ্গেই থাকতে হবে। আমি সেটাই করি।’ সুশান্তের মৃত্যুর পর মাদকযোগে সারার নাম জড়ালেও, এই অভিনেত্রীর দাবি, তিনি কোনওদিনই মাদক নেননি। যদিও সুশান্তের খুব ভাল বন্ধু ছিলেন। এমনকী তাঁর ফার্ম হাউসেও তিনি গিয়েছেন, সময় কাটিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget