এক্সপ্লোর

Rupankar Bagchi: ফের বিতর্কে জড়ালেন রূপঙ্কর, গান ‘চুরি’র অভিযোগ উঠল শিল্পীর বিরুদ্ধে

Rupankar Bagchi Update: অভিযোগকারী গায়িকার দাবি, মাস ছয়েক আগে সম্পূর্ণ পারিশ্রমিক দিয়ে সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গানটি কিনে নেন তিনি। এরপর নিজের খরচে গানটির ভিডিও করে ইউটিউবে আপলোড করেন।

জয়ন্ত পাল ও  সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের শিরোনামে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi Controversy)। বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। এবার গান চুরির (Song Theft) অভিযোগ উঠল সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে। নিউটাউন থানায় (New Town Police Station) গায়ক ও সুরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ইউটিউবার (YouTuber) ও গায়িকা মনোরমা ঘোষাল। ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন, সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী।

রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে গান চুরির অভিযোগ

ঠিক একমাস আগে গায়ক KK-কে নিয়ে মন্তব্য বিতর্কে জড়িয়েছিলেন। এবার গান চুরির অভিযোগ উঠল সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে। গায়ক রূপঙ্কর ও সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করলেন মনোরমা ঘোষাল নামে এক ইউটিউবার ও গায়িকা। 

অভিযোগকারী গায়িকার দাবি, মাস ছয়েক আগে সম্পূর্ণ পারিশ্রমিক দিয়ে সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গানটি কিনে নেন তিনি। এরপর নিজের খরচে গানটির ভিডিও করে ইউটিউবে আপলোড করেন। থানায় দায়ের করা অভিযোগে গায়িকার দাবি, তাঁর সেই গান চুরি করেছেন রূপঙ্কর বাগচী।

অভিযোগকারী গায়িকা মনোরমা ঘোষালর দাবি তাঁর কপিরাইট ছিল ওই গানে। তিনি যে গানটি আগে গেয়েছেন ২৫ জুন সেই বিষয়টি রূপঙ্কর বাগচীকে জানান। তা সত্ত্বেও তাঁর গান ইউটিউব থেকে ফেলে দেওয়া হয়। 

ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন, সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। তাঁর দাবি, এবিষয়ে সুরকার ও সংশ্লিষ্ট সংস্থাই বলতে পারবে। সঙ্গীতশিল্পী জানান, এটা নিয়ে পার্থ বন্দ্যোপাধ্যায় ও যেখান থেকে রিলিজ হয়েছে, তাঁরা বলতে পারবেন। কারণ তিনি যখন কোনও গান গাইতে যান তখন সেটা একটা নতুন গান হিসেবেই গাইতে যান। সেই কম্পোজার বা কোম্পানি কারও কাজ থেকে নিয়েছেন কিনা তা তিনি জানেন না। সেই ক্ষমতা তাঁদের নেই বলেও মন্তব্য রূপঙ্করের। এনিয়ে তিনি বিশেষ কিছু বলতে চাননি।

আরও পড়ুন: Manasi Sinha: 'বাবি'র জন্মদিনে আবেগঘন অভিনেত্রী মানসী সিনহা, পোস্ট করলেন পুরনো ছবি

তবে রূপঙ্করের বক্তব্য, এরকম হয়ে থাকলে তা খুবই অন্যায় হয়েছে। পার্থ বন্দ্যোপাধ্যায় ও কম্পোজারকে জিজ্ঞেস করতে হবে। কারণ পার্থ বা আসানসোলের কোম্পানি তাঁকে কিছু বলেননি। তিনি গানটা রেকর্ড করে চলে এসেছেন। রূপঙ্কর বলেন, 'আজ জানতে পারলাম। আমার কিছু করার নেই। এটা আমার জ্ঞাতার্থে হয়নি।'

অভিযোগকারী গায়িকার দাবি, দ্রুত তাঁর গাওয়া গানটি ফেরানো হোক ইউটিউবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget